মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Jan 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

নতুন পে-স্কেলে ৯০ শতাংশ বেতন বৃদ্ধির গুঞ্জন, স্পষ্ট করল কমিশন

নিজস্ব প্রতিবেদন

সম্প্রতি নবম জাতীয় বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন ৯০ শতাংশ বৃদ্ধির আলোচনা ছড়িয়ে পড়েছে। তবে জাতীয় বেতন কমিশন (পে কমিশন) জানিয়েছে, বিষয়টি সম্পূর্ণ গুজব।

কমিশনের একটি দায়িত্বশীল সূত্র মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে জানিয়েছেন, নবম পে স্কেলে বেতন কত শতাংশ বৃদ্ধি পাবে বা গ্রেড সংখ্যা কত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে কমিশনের মধ্যে ঐকমত্য না থাকায় সরকারকে এখনও সুপারিশ জমা দেওয়া হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে কমিশনের এক সদস্য জানিয়েছেন, বেতন বৃদ্ধির হার, গ্রেড সংখ্যা এবং সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের বিষয়ে সদস্যদের মধ্যে এখনো মতভেদ রয়েছে। ফলে ৯০ শতাংশ বেতন বৃদ্ধি কিংবা ১৬ গ্রেডের যে তথ্য ছড়ানো হয়েছে, তা সঠিক নয়।

নবম পে-স্কেল নিয়ে স্থগিত থাকা পূর্ণ কমিশনের সভার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় সচিবালয়ে সভা অনুষ্ঠিত হবে। কমিশনের এক সদস্য জানিয়েছেন, ওই সভায় গ্রেড সংখ্যা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

কমিশন সূত্রে জানা গেছে, সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নিয়ে তিনটি বিকল্প ভাবনা চলছে। বর্তমানে বিদ্যমান ২০টি গ্রেড অপরিবর্তিত রেখে বেতন-ভাতা বৃদ্ধির পক্ষে কমিশনের একটি অংশ রয়েছে। অন্য অংশের মতে, গ্রেড সংখ্যা কমিয়ে ১৬টি করা উচিত, আবার আরেক অংশের মত, গ্রেড সংখ্যা আরও কমিয়ে ১৪টি করা উচিত।

পে কমিশন জানিয়েছে, সকল প্রস্তাব বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য নবম পে-স্কেল প্রণয়নের লক্ষ্যেই গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। প্রয়োজনীয় বিষয়ে ঐকমত্য হলে শিগগিরই সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরিষাবাড়ীতে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীর নির্বাচনী প

1

বরিশাল সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক বিলকিস জাহান শিরিন

2

সাইবার নিরাপত্তায় আস্থার প্রতীক: ফরিদগঞ্জের তরুণ সাইবার এক্স

3

সরিষাবাড়ীতে আনসার ও ভিডিপির তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা

4

চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানিজ ডিপার্টমেন্টের ইফ

5

ফলাফল ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ: রেজওয়ানা হাসান ও খলিলুর রহমানক

6

সরিষাবাড়ীতে জনতা কর্তৃক ১ কেজি গাঁজা উদ্ধার, পুলিশের কাছে হস

7

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

8

মধুপুরে গাছ সাবাড় করে বনে আগুন: ৭৫ একর বনভূমি জবরদখলের মহোৎস

9

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সে অনন্য সাফল্য: বৃহত্তর ময়মনসিং

10

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

11

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

12

ড্রামে তেল বিক্রির অভিযোগ: ধনবাড়ী ফিলিং স্টেশনে ইউএনও’র ঝটিক

13

সরিষাবাড়ীতে ২২৬ প্রান্তিক শিশু ও পরিবার পেল উপহার সামগ্রী

14

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

15

সরিষাবাড়িতে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও

16

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

17

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

18

সরিষাবাড়ীতে চাঞ্চল্য: স্বামীর ৭৫ হাজার টাকা নিয়ে দেবরের হাত

19

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

20