মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Mar 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক পাবে কৃষি কার্ড: উপদেষ্টা ড. রাশেদ

রাজবাড়ী প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড.রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, আগামী পহেলা বৈশাখ থেকে ২ কোটি ২০ লাখ কৃষকের জন্য কৃষি কার্ডের প্রি-পাইলট কর্মসূচি চালু হবে। এছাড়াও আগামী ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করা হবে।

শনিবার (১৪ মার্চ) বিকালে রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ফ্যাসিস্ট সরকার সামাজিক সুরক্ষন ব্যবস্থায় দলীয়করণ করে গেছে। ফলে যার এই তালিকায় নাম থাকার কথা ছিলো তার নাম নাই, আবার যার এই তালিকায় নাম থাকার কথা ছিলো না তার নাম দেওয়া হয়েছে। এটি হয়েছে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে। তবে আমরা সামাজিক সুরক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছি। সকল ত্রুটি এবং রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করে প্রকৃত সুবিধাভোগী বা অধিকারভোগীর কাছে তার প্রাপ্য পৌঁছে দেওয়ার।

তিনি আরও বলেন, আমরা নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ শুরু করেছি। ইতিমধ্যে ফ্যামিলি কার্ডের যাত্রা শুরু হয়েছে। আজ থেকে ইমাম, মোয়াজ্জেম, পুরোহিত ও সেবায়েতদের ভাতা চালু করা হয়েছে।

আগামী ১৬ মার্চ থেকে খাল খনন ও বৃক্ষরোপন কর্মসূচি চালু হবে। আমাদের নির্বাচনের অমুচনীয়-কালি মোছার আগেই আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল হক এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো: হারুন অর রশিদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।

এ সময় উপজেলায় কর্মরত সকল সরকারি দপ্তর প্রধান, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক প্রেসক্লাবের সাংবাদিক জীবন মাহমুদ

1

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

2

সরিষাবাড়ীতে ভিজিডি কার্ড ও চাল আত্মসাতের অভিযোগ ইউপি প্রশাস

3

চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানিজ ডিপার্টমেন্টের ইফ

4

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

5

ধনবাড়ীতে গনভোট ২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সমন্বয় স

6

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে পিটিয়ে হত্যা ইয়াসিন বাহিনীর প্

7

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

8

সরিষাবাড়ীতে চুরির অভিযোগে ৪ নারী গ্রেফতার, আদালতে প্রেরণ

9

টাঙ্গাইলের ধনবাড়ীতে মোটরসাইকেল ও রাজিব পরিবহন বাসের সংঘর্ষে

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

সরিষাবাড়ীতে বিএনপি’র ধানের শীষের পক্ষে জনগনের দুয়ারে ভোট প্র

12

টাঙ্গাইল-১ ধনবাড়ী -মধুপুর আসনে  বিএনপি মনোনীত এমপি প্রার্থী

13

রেশনিং উঠলেও কাটেনি সংকট: মধুপুরে জ্বালানি তেলের জন্য হাহাকা

14

সরিষাবাড়ীতে প্রাক বড়দিন ও বার্ষিক উপহার বিতরণ অনুষ্ঠান অনু

15

টাঙ্গাইলের ধনবাড়ীতে মোবাইল কোর্ট পরিচালনায় অর্থদন্ড প্রদান

16

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

17

মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে ধানের শীষের পক্ষে প্রচ

18

সরিষাবাড়ী-তে জমি বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ,

19

সরিষাবাড়ী এসিল্যান্ড কার্যালয়ে সিএস ও আরওআর রেজিস্টার-১ না থ

20