মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : May 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

জনবান্ধব ভূমি সেবায় নতুন দিগন্ত সরিষাবাড়ীতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত ও সহজ সেবা পৌঁছে দিতে এ মেলার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি প্রশাসনের আয়োজনে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় ভূমি অফিস  প্রাঙ্গণে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটির উদ্বোধনী করা হয়েছে। 

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম এমপি প্রধান অতিথি হিসেবে  শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে  সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মীজ আফরোজা আফসানা সভাপতিত্ব। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল প্রমুখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনন্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আউয়াল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু এবং কামরাবাদ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জহুরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কানুনগো আ ন ম ফরিদ উদ্দিন নিয়াজী। এ সময় উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, যেমন—নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, অনলাইন আবেদন ও ভূমি সংক্রান্ত তথ্যসেবা বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সাধারণ মানুষকে হয়রানিমুক্ত, দ্রুত ও প্রযুক্তিনির্ভর ভূমি সেবা প্রদানের লক্ষ্যে সরকারের গৃহীত নানা উদ্যোগ তুলে ধরা হয় মেলায়।
বক্তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে দুর্নীতি ও ভোগান্তি কমিয়ে স্বচ্ছ ও জনবান্ধব সেবা নিশ্চিত করা সম্ভব হবে। তিন দিনব্যাপী এ মেলায় সাধারণ জনগণের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলেও আয়োজকরা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপিতে যোগ দিলেন এনসিপি ছাড়া মীর আরশাদুল

1

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

2

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের কন

3

সিরাজগঞ্জ -৫ আসনে মনোনয়ন জমা দিলেন ৭ জন,এনসিপি থেকে মনোনয়নপ

4

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

5

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়

6

তিতুমীর কলেজে জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি:

7

জনবান্ধব ভূমি সেবায় নতুন দিগন্ত সরিষাবাড়ীতে তিন দিনব্যাপী ভূ

8

ধনবাড়ীতে একাধিক প্রশাসনিক দায়িত্বে অসামান্য সাফল্য: জনমানুষে

9

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

10

সরিষাবাড়ীতে শিক্ষকের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে গোপ

11

সরিষাবাড়ীতে কাস্তে প্রতিকের প্রার্থী মাহবুব জামান জুয়েলের গণ

12

চুরি হওয়া গরু উদ্ধার করতে গিয়ে সংঘবদ্ধ চোরচক্রের নৃশংস হামলা

13

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

14

ধনবাড়ীতে গরুর মলের দূষণে পুকুরের মাছ মরতে শুরু করেছে

15

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

16

ধনবাড়ীতে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভা

17

সরিষাবাড়ীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই ব্যবসায়ীর ওপর

18

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

19

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

20