মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Apr 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধনবাড়ীতে সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি: ঘর নির্মাণে বাধা, মালামাল লুট ও প্রাণনাশের হুমকি

ধনবাড়ীতে সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি: ঘর নির্মাণে বাধা, মালামাল লুট ও প্রাণনাশের হুমকি

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: 

টাঙ্গাইলের ধনবাড়ীতে এক জ্যেষ্ঠ সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা অথবা ২ শতাংশ জমি লিখে দেওয়ার দাবি করেছে একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র। চাঁদা না দেওয়ায় তার নির্মাণাধীন বসতঘর তৈরিতে বাধা প্রদান, মিস্ত্রিদের ওপর 

হামলা, নির্মাণসামগ্রী লুট এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকির ঘটনা ঘটেছে।    ভুক্তভোগী ওই সাংবাদিকের নাম মো. আব্দুর রাজ্জাক। তিনি ‘স্বাধীন বাংলা নিউজ’-এর সাব-এডিটর, মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি এবং ধনবাড়ী প্রেসক্লাবের

 সিনিয়র সহ-সভাপতি।  এ ঘটনায় চাঁদাবাজি, চুরি ও হুমকির অভিযোগে পৃথক মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন— কিসমত ধনবাড়ী (খাসপাড়া পশ্চিম) এলাকার সেলিম হোসেন (৩০), আনোয়ার হোসেন (৪০), নাছিমা বেগম (৩৫), হামিদা বেগম (২৫)

, বর্নিচন্দ্রবাড়ী এলাকার মোছা. আন্না বেগম (৪৫), আকলিমা বেগম (২৬) এবং কয়াপাড়া এলাকার রাহেলা বেগম (৩০)।


ঘটনার বিবরণে জানা যায়, গত ২১ এপ্রিল (২০২৬) মঙ্গলবার সকাল ১০টার দিকে সাংবাদিক আব্দুর রাজ্জাক তার নিজস্ব জায়গায় বসতঘর নির্মাণের কাজ করছিলেন। খুঁটি ও কাঠ দিয়ে ঘরের কাঠামো তৈরির পর চালের টিন ছাউনির কাজ চলছিল। 

এ সময় অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে মারাত্মক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সেখানে বেআইনিভাবে প্রবেশ করে। তারা আব্দুর রাজ্জাককে উদ্দেশ্য করে বলে, "তুই আমাদের ফুফু ও বোনদের জমি কম মূল্যে কিনেছিস। এখানে ঘর তুলতে হলে আমাদের 

২ শতাংশ জমি লিখে দিতে হবে অথবা ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে।"

সাংবাদিক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে সেখানে কর্মরত ৮-৯ জন কাঠমিস্ত্রির ওপর অতর্কিত হামলা চালায় এবং ঘরের কাঠামো ভাঙচুরের চেষ্টা করে। আতঙ্কে মিস্ত্রিরা কাজ ফেলে চলে যান।
অভিযোগ রয়েছে, এই ঘটনার পর ওই দিন দিবাগত রাত আনুমানিক ২টার দিকে অভিযুক্তরা পুনরায় সংঘবদ্ধ হয়ে নির্মাণাধীন ঘর থেকে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের মালামাল (৭০ হাজার টাকার টিন, ৭০ হাজার টাকার কাঠ 

এবং ৩০ হাজার টাকার লোহা-লক্কর) চুরি করে নিয়ে যায়।


পরদিন সকালে সাংবাদিক আব্দুর রাজ্জাক চুরির বিষয়টি দেখতে পেয়ে সাক্ষীদের উপস্থিতিতে অভিযুক্তদের কাছে এর কারণ জানতে চান। তখন প্রধান অভিযুক্ত সেলিম হোসেন দম্ভোক্তি করে বলে, "তুই আমাদের কথা শুনিস নাই, তাই আমরা

 তোর টিন, কাঠ, লোহা চুরি করেছি; পারলে তুই ঠেকা।" আরেক অভিযুক্ত আনোয়ার হোসেন প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে বলে, "তোর সাথে তো কেবল খেলা শুরু। আইনের আশ্রয় নিলে তোকেসহ তোর পরিবারের সবাইকে খুন করে চিরতরে 

সাধ মিটিয়ে দিব।"


জমির মালিকানার বিষয়ে সাংবাদিক আব্দুর রাজ্জাক জানান, তিনি গত ২০ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে ধনবাড়ী সাব-রেজিস্ট্রি অফিসে সাফ কবলা দলিলের (নং ৬৬৪/২০২৩) মাধ্যমে ওই ৮ শতাংশ জমি ক্রয় করেন। ১নং বিবাদীর ফুফু এবং 

২নং বিবাদীর বড় দুই বোন পৈতৃক সূত্রে প্রাপ্ত হয়ে জমির মালিক ছিলেন। তাদের কাছ থেকেই বৈধভাবে জমি কিনে বি.আর.এস রেকর্ড ও নামজারি সম্পন্ন করে তিনি ভোগদখলে আছেন।


এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তদের উচ্ছৃঙ্খল ও দাঙ্গাবাজ আচরণের কারণে তাদের পরিবারের সদস্যরাই অতিষ্ঠ। গত ২৩ এপ্রিল (২০২৬) টাঙ্গাইল আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে তাদের আপন বড় বোন এবং ভাইয়ের মেয়ে

 পৃথক দুটি মামলা দায়ের করেছেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।


এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো. আব্দুর রাজ্জাক চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং নিজের জীবনের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে পিটিয়ে হত্যা ইয়াসিন বাহিনীর প্

1

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

2

সাইবার নিরাপত্তায় আস্থার প্রতীক: ফরিদগঞ্জের তরুণ সাইবার এক্স

3

আবারো বন্ধ করে রেখেছে ঢাকা সহ ময়মনসিংহে ট্রেনের রাস্তা

4

আবারও জনগণের সেবায় এগিয়ে আসতে চান আছিয়া বেগম

5

মামলা-হামলা, ঘরছাড়া রাত পেরিয়ে জাতীয় নেতৃত্বের দাবিতে শাম

6

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণে সর্বাত্মক প্রস্তুতি

7

সরিষাবাড়ীতে প্রাক বড়দিন ও বার্ষিক উপহার বিতরণ অনুষ্ঠান অনু

8

সরিষাবাড়ি আসনে প্রার্থীতা ফিরে সিপিবি প্রার্থীতা ফিরে পেলেন

9

ধনবাড়ী উপজেলার ভাইঘাট বাজারে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্র

10

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

11

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

12

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

13

মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

14

ড্রামে তেল বিক্রির অভিযোগ: ধনবাড়ী ফিলিং স্টেশনে ইউএনও’র ঝটিক

15

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

16

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

17

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

18

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

19

সরিষাবাড়ীতে কাস্তে প্রতিকের প্রার্থী মাহবুব জামান জুয়েলের গণ

20