মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : May 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধনবাড়ীতে পল্লী মঙ্গল কর্মসূচীর অর্থায়নে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

মো: জাহিদ  সরকার, ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইলের ধনবাড়ীতে পল্লী মঙ্গল কর্মসূচীর অর্থায়নে উপজেলার  অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে পল্লী মঙ্গল কর্মসূচী।
রবিবার ০৩ মে সকাল থেকে শুরু করে  দিনব্যাপী আয়োজিত এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রায় চারশ অধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।

উক্ত সেবাটি সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে  এই ক্যাম্পে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। মেডিসিন, সার্জারি, শিশু, গাইনি ও চক্ষু রোগের চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ এবং বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান করেন।

পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে নানা দিকনির্দেশনাও দেওয়া হয়।  উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচীর এরিয়া  ম্যানেজার মো: আলামিন হোসেন,ব্যাঞ্চ ম্যানেজার এস,এম, মনিরুল ইসলাম বিপ্লব,একাউন্ট অফিসার মো: শরিফুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 

এবং তিনি আরও  জানান, গ্রামের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পৌছে দেওয়াই এ  সংগঠনের মূল লক্ষ্য। এসময় চিকিৎসাসেবার কাজে সহায়তা করেন একজন মেডিক্যাল অফিসার, দুইজন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং উপ-সহকারী মেডিক্যাল অফিসাররা।  তিনি আরও বলেন, অর্থনৈতিক কারনে বর্তমান সময়ে  অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হন। তাদের পাশে দাঁড়াতেই নিয়মিত এমন ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। 

এসময় স্থানীয় এলাকার সাধারণ মানুষ চিকিৎসাসেবা নিতে এসে বলেন  ফ্রি মেডিক্যাল  ক্যাম্প হওয়ায় আমরা  সহজেই ডাক্তার দেখাতে পেরেছি, যা আমাদের মতো মানুষের জন্য অনেক বড় সহায়তা।  এসময় ক্যাম্পে দায়িত্ব পালনকারী চিকিৎসকদের কাছে জানা যায়  রোগীদের মধ্যে সর্দি-কাশি, জ্বর, গ্যাস্ট্রিক এবং চোখের সমস্যার রোগী বেশি দেখা গেছে। সকলকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের মানবিক উদ্যোগ নিয়মিত আয়োজন করা হলে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

1

ডোয়াইল ইউনিয়নবাসীর কাছে দোয়া চাইলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রা

2

কুড়িগ্রামের ৪ টি সংসদীয় আসনে ৩ টিতে জামায়াত ১ টিতে এনসিপির প

3

টাঙ্গাইলে আটটি আসনে ৭৯ জনের মনোনয়ন পত্র সংগ্রহ

4

টাঙ্গাইলের মধুপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দ

5

পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক পাবে কৃষি কার্ড: উপদেষ্টা ড.

6

টাঙ্গাইল-১ ধনবাড়ী -মধুপুর আসনে  বিএনপি মনোনীত এমপি প্রার্থী

7

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

8

সরিষাবাড়ীতে বিএনপি’র ধানের শীষের পক্ষে জনগনের দুয়ারে ভোট প্র

9

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

10

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে পিটিয়ে হত্যা ইয়াসিন বাহিনীর প্

11

বরিশাল, রংপুরসহ দেশের ৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নি

12

সিরিয়ার ২৫০ ছাগল চুরি করলো ইসরাইলি সেনারা

13

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

14

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়

15

সরিষাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে শর্টগান ও গুলিসহ যুবক আটক

16

সরিষাবাড়ি আসনে প্রার্থীতা ফিরে সিপিবি প্রার্থীতা ফিরে পেলেন

17

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

18

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

19

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

20