মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Jan 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

শোকের দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, গৌরীপুরে ব্যবসায়ীদের ক্ষোভ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর/২৫) সারাদেশে শোক পালিত হয়। জাতীয়ভাবে শোক পালনকালে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এমন শোকের দিনে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আফিয়া আমীন পাপ্পা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গৌরীপুর বাজারের সোমা ফার্মেসির মালিক দেলোয়ার হোসেন ঈশাখাঁকে ডিলিং লাইসেন্স না থাকার অভিযোগে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ বিষয়ে দেলোয়ার হোসেন ঈশাখাঁ সাংবাদিকদের জানান, তিনি প্রায় ৩০ বছর ধরে ওষুধের ব্যবসা পরিচালনা করে আসছেন এবং এতদিন কখনো ডিলিং লাইসেন্সের প্রয়োজনীয়তার কথা কেউ জানাননি। এমনকি ওষুধ অধিদপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিরাও তাকে জানিয়েছেন যে, ওষুধের দোকানে এই লাইসেন্স আবশ্যক নয়।

তিনি আরও বলেন, "আমি একজন বিএনপির কর্মী। আজ দেশের একজন সফল সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে যখন সারাদেশ শোকে নিমজ্জিত, কালো পতাকা ও অর্ধনমিত জাতীয় পতাকার মধ্যে এ ধরনের অভিযান কতটা যৌক্তিক—সেই প্রশ্নই তুলছি। শোকের দিনে এ অভিযান প্রশাসনকেও প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করি।" তিনি এ ঘটনাকে অহেতুক হয়রানি উল্লেখ করে এর সুষ্ঠু বিচার দাবি করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিয়া আমীন পাপ্পার মোবাইল ফোনে কল করা হলে তিনি কল রিসিভ করেননি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৈত্রিক জমি দখল ও একের পর এক মিথ্যা মামলায় দিশেহারা বকশীগঞ্জ

1

সরিষাবাড়ীতে ডিজে পার্টিতে খিচুড়ি রান্না করতে গিয়ে ৩ বন্ধু দগ

2

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

3

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

4

হলফনামার তথ্য; যত টাকার সম্পদ আছে তাসনিম জারার

5

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

6

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

7

চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া

8

ধনবাড়ীতে হ্যাঁ—না ভোটের গুরুত্ব নিয়ে পানকাতা স্কুলে সচেতনতাম

9

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

10

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

11

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

12

বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়,কেওয়াটখালী, ময়মনসিংহ এ

13

টাঙ্গাইলের ধনবাড়ীতে মোটরসাইকেল ও রাজিব পরিবহন বাসের সংঘর্ষে

14

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে পিটিয়ে হত্যা ইয়াসিন বাহিনীর প্

15

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

16

সরিষাবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি

17

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

18

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

19

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

20