প্রিন্ট এর তারিখঃ May 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 27, 2026 ইং
মধুপুরে ধানের শীষের মিলন মেলায় যোগদান করলেন এডভোকেট মোহাম্মদ আলীর নেতাকর্মীরা

মো: জাহিদ সরকার ধনবাড়ী,টাঙ্গাইল (প্রতিনিধি)
টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের মিলন মেলায় আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন প্রত্যাহারকৃত স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মোহাম্মদ আলীর নেতাকর্মীরা।
আজ ২৬ জানুয়ারী সোমবার বিকেলে মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব এর সঞ্চালনায় ও পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফী পিন্সের সভাপতিত্বে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-১ মধুপুর ধনবাড়ী আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।
আরো বক্তব্য রাখেন মধুপুর উপজেলা ও পৌর বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ,মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ আনোয়ার হোসেন, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ জয়নাল আবেদীন খান বাবলু, মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আঃ লতিফ পান্না।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সহ সভাপতি রতন হায়দার, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির সহ সভাপতি খন্দকার লিলি সরকার,ছাত্রদল নেতা মানিক,রুবেল সহ যুবদল,শ্রমিকদল,মহিলাদল,সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় ধানের শীষের প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন বলেন আপনারা ধানের শীষের পক্ষে কাজ করে আমাকে বিজয়ী করবেন তাহলে বুঝতে পারব আপনারা ধানের শীষের পক্ষে যোগদান করে অনেক অনেক কাজ করছেন, এবং তিনি আরো বলেন শুধু দেখিয়ে জায়গা নিলে হবে না প্রমান করতে হবে আপনারা ধানের শীষের প্রার্থীর পক্ষ্যে কাজ করে আমাকে বিজয়ী করেবেন।
.