মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Mar 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ী এসিল্যান্ড কার্যালয়ে সিএস ও আরওআর রেজিস্টার-১ না থাকায় ভোগান্তি


সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধি: : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিএস ও আরওআর রেজিস্টার-১ সংরক্ষিত না থাকায় সাধারণ ভূমি মালিকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
ভূমি সংক্রান্ত মামলা-মোকদ্দমা, নামজারি, খতিয়ান যাচাই ও মালিকানা নিশ্চিতকরণের ক্ষেত্রে সিএস ও আরওআর রেজিস্টার-১ একটি মৌলিক ও অপরিহার্য দলিল। অথচ এই গুরুত্বপূর্ণ নথি স্থানীয় সরিষাবাড়ি সহকারি কমিশনার (ভূমি) এর কার্যালয়ে না থাকায় সেবা নিতে আসা মানুষকে বিভিন্ন দপ্তরে ঘুরতে হচ্ছে।
ভুক্তভোগী একাধিক ভূমি মালিক জানান, প্রয়োজনীয় রেকর্ডের অনুলিপি বা তথ্য সংগ্রহ করতে তাদের জামালপুর জেলা পর্যায়ের অফিস কিংবা অন্যত্র যেতে হচ্ছে। এতে সময়, অর্থ ও শ্রম—তিন দিক থেকেই ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। অনেক ক্ষেত্রে মামলা পরিচালনা বা নামজারি প্রক্রিয়াও বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
সচেতন মহলের প্রশ্ন, একটি উপজেলার প্রধান ভূমি অফিসে যদি মৌলিক রেজিস্টারই সংরক্ষিত না থাকে, তাহলে সাধারণ মানুষ সেবা পাবে কীভাবে? এ ধরনের অব্যবস্থাপনা জনভোগান্তি আরও বাড়িয়ে তুলছে বলে তারা মন্তব্য করেন।
ভূমি মালিক ও স্থানীয় সচেতন নাগরিকরা দ্রুত সিএস ও আরওআর রেজিস্টার-১ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সংরক্ষণের জোর দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন, জনস্বার্থে দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে জনগণের হয়রানি বন্ধ ও সেবার মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সেনা কর্মকর্তার মতবিনি

1

সরিষাবাড়ীতে জনতা কর্তৃক ১ কেজি গাঁজা উদ্ধার, পুলিশের কাছে হস

2

বদলে যাওয়া ক্যাম্পাস

3

টাঙ্গাইলে আটটি আসনে ৭৯ জনের মনোনয়ন পত্র সংগ্রহ

4

বিএনপিতে যোগ দিলেন এনসিপি ছাড়া মীর আরশাদুল

5

তিতুমীর কলেজে জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি:

6

সরিষাবাড়ীতে টিসিবি ডিলার পয়েন্টে দ্বৈত মালিকানা দাবি, নীতি

7

পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক পাবে কৃষি কার্ড: উপদেষ্টা ড.

8

‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’: বাসযোগ্য বাংলাদেশ গড়ার স্ব

9

সরিষাবাড়ীতে বিএনপি’র ধানের শীষের পক্ষে জনগনের দুয়ারে ভোট প্র

10

ধনবাড়ীতে গনভোট ২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সমন্বয় স

11

টাংগাইলের হাবলা ইউপি নির্বাচনে ব্যাপক প্রচারণায় সুমন খান: জ

12

ধনবাড়ীতে কৃষি জমির মাটি যাচ্ছে ইট ভাটায়, বন্ধে প্রশাসনের অভি

13

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

14

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

15

মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

16

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

17

পোগলদিঘা ইউনিয়নকে দুর্নীতি ও প্রতিহিংসামুক্ত মডেল ইউনিয়নে গড়

18

চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানিজ ডিপার্টমেন্টের ইফ

19

টাঙ্গাইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলীর মনোনয়নপত্র

20