মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Feb 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারী কর্মীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সরিষাবাড়ীতে জামায়াতের মহিলা বিভাগের বিক্ষোভ মিছিল


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
সারাদেশে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণকারী নারী কর্মীদের ওপর বর্বরোচিত হামলা, নির্যাতন ও হেনস্থার ঘটনার তীব্র প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরিষাবাড়ী উপজেলা মহিলা বিভাগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরের সরিষাবাড়িতে শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিক্ষোভ মিছিলটি সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আরামনগর বাজার, মাহমুদা সালাম মহিলা কলেজ মোড় অতিক্রম করে মন্ডল মোড়ে বাংলাদেশ জামাতে ইসলামী সরিষাবাড়ী উপজেলার শাখার কার্যালয়  গিয়ে শেষ হয়। মিছিলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মহিলা নেত্রীবৃন্দসহ বিপুল সংখ্যক নারী কর্মী অংশগ্রহণ করেন। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মিছিল শুরুর পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ১৪১ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী আব্দুল আউয়াল। তিনি বলেন, নির্বাচনী মাঠে নারীদের ওপর হামলা গণতান্ত্রিক অধিকার হরণের শামিল এবং এর মাধ্যমে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। অবিলম্বে এসব হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সরিষাবাড়ী উপজেলা মহিলা বিভাগের সভানেত্রী সুলতানা সাথী, সহ-সভাপতি সাবিনা খাতুন, পৌর সভাপতি শাহনাজ পারভিন, সহ-সভাপতি হীরা আক্তার এবং ভাটারা ইউনিয়নের দায়িত্বশীলা সালমা আক্তার ও রত্না আক্তার।
বক্তারা বলেন, পরিকল্পিতভাবে নারী কর্মীদের টার্গেট করে হামলা ও হেনস্থা চালানো হচ্ছে, যা শুধু নিন্দনীয় নয়—গণতান্ত্রিক চর্চার জন্যও হুমকিস্বরূপ। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার, নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবাধ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয় এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৬ বছরের নির্বাসন ও স্বজন হারানোর বেদনা: ধনবাড়ীর সরকার বাড়ির

1

ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সেনা কর্মকর্তার মতবিনি

2

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে পিটিয়ে হত্যা ইয়াসিন বাহিনীর প্

3

তিতুমীর কলেজে জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি:

4

টাংগাইলের হাবলা ইউপি নির্বাচনে ব্যাপক প্রচারণায় সুমন খান: জ

5

সরিষাবাড়ীতে চাঞ্চল্য: স্বামীর ৭৫ হাজার টাকা নিয়ে দেবরের হাত

6

ফ্যাসিস্ট হাসিনার আতংক এড. মহতুল হোসাইন আর নেই

7

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

8

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

9

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

10

বাসাইল উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে তৃণমূল বিএনপির

11

টাঙ্গাইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলীর মনোনয়নপত্র

12

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

13

চুক্তি জটিলতায় যমুনা সার কারখানায় শ্রমিক অসন্তোষ ও বেতন স্থগ

14

দাবি মানা না হলে রেল অচল করে দেওয়ার হুঁশিয়ারি—সরিষাবাড়ীতে

15

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

16

বরিশাল সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক বিলকিস জাহান শিরিন

17

র‍্যাব সদস্যের স্ত্রী লিপি হত্যার বিচারের দাবিতে সরিষাবাড়ী  

18

বেলকুচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

19

সিরাজগঞ্জ -৫ আসনে মনোনয়ন জমা দিলেন ৭ জন,এনসিপি থেকে মনোনয়নপ

20