মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

নামে ১০০ শয্যা, বাস্তবায়নে ৫০: তীব্র জনবল সংকটে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

এস.এম আব্দুর রাজ্জাক:

চিকিৎসক, প্রয়োজনীয় জনবল ও বাজেট সংকটে চরম ব্যাহত হচ্ছে টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাভাবিক চিকিৎসাসেবা। কাগজ-কলমে ১০০ শয্যার হাসপাতাল হিসেবে পরিচিত হলেও প্রশাসনিক ও আর্থিক কাঠামোর দিক থেকে এটি এখনো পরিচালিত হচ্ছে ৫০ শয্যা বিশিষ্ট হিসেবে। ফলে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগীরা প্রয়োজনীয় ওষুধ, সরঞ্জাম ও কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।  চিকিৎসকের চরম সংকট হাসপাতাল সূত্রে জানা গেছে, গত অর্থবছরে ১০০ শয্যার এই হাসপাতালের জন্য চিকিৎসকের ৪৬টি পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়। অথচ বাস্তবে বর্তমানে মাত্র ১৩ জন চিকিৎসক দিয়ে পুরো উপজেলার স্বাস্থ্যসেবা চালিয়ে নেওয়া হচ্ছে। ৫০ শয্যার কাঠামোর বাজেট ও নার্স হাসপাতালটিতে বর্তমানে ৪০ জন নার্স কর্মরত রয়েছেন, যা মূলত ৫০ শয্যার জনবল কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ ছাড়া ওষুধ ও সার্জিক্যাল ইকুইপমেন্ট কেনার বাজেট বরাদ্দও মিলছে ৫০ শয্যার সমপরিমাণ। কিন্তু বাস্তবে হাসপাতালে সবসময়ই ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী ভর্তি থাকেন। উদাহরণস্বরূপ, গতকালও স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ১০৫ জন রোগী ভর্তি ছিলেন। ৫০ শয্যার বাজেট ও জনবল দিয়ে এর দ্বিগুণেরও বেশি রোগীর আধুনিক ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। একজন ক্লিনার, সীমিত সেবা পুরো স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য মাত্র একজন পরিচ্ছন্নতাকর্মী (ক্লিনার) রয়েছেন, যা মানসম্মত ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। পর্যাপ্ত সুযোগ-সুবিধা, প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম না থাকায় চিকিৎসকরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে পল্লী মঙ্গল কর্মসূচীর অর্থায়নে বিনামূল্যে চিকিৎসাসে

1

চুক্তি জটিলতায় যমুনা সার কারখানায় শ্রমিক অসন্তোষ ও বেতন স্থগ

2

সরিষাবাড়ীতে পৈত্রিক জমি দখলের চেষ্টা, ফসল নষ্ট ও প্রাণনাশের

3

ধনবাড়ীতে জাতীয় পার্টির প্রার্থী ইলিয়াস হোসেন মনির ব্যাপক জনস

4

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

5

সর্বশেষ ফল: প্রাপ্ত আসন ২৯৮টি, বিএনপি জোট বিজয়ী ২১৩, জামায়াত

6

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণে সর্বাত্মক প্রস্তুতি

7

চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানিজ ডিপার্টমেন্টের ইফ

8

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

9

দাবি মানা না হলে রেল অচল করে দেওয়ার হুঁশিয়ারি—সরিষাবাড়ীতে

10

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

11

সরিষাবাড়ীতে শিক্ষকের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে গোপ

12

মধুপুর পৌর নির্বাচনে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে

13

হাইকোর্টের রায়,মন্ত্রণালয়ের নির্দেশের পরও দায়িত্বে পাননি চেয়

14

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

15

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

16

মধুপুরে ধানের শীষের মিলন মেলায় যোগদান করলেন এডভোকেট মোহাম্ম

17

সরিষাবাড়ীতে ২২৬ প্রান্তিক শিশু ও পরিবার পেল উপহার সামগ্রী

18

আবারও জনগণের সেবায় এগিয়ে আসতে চান আছিয়া বেগম

19

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

20