মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Aug 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

আসন্ন সেপ্টেম্বরের নিরাপত্তা সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় পানছড়ি ব্যাটালিয়ন  ৩ বিজিবিতে

ইসমাইল বিন ইউসুফ ,পানছড়ি,( খাগড়াছড়ি) প্রতিনিধি: আসন্ন সেপ্টেম্বর মাসে পাহাড়ি এলাকায় সম্ভাব্য যেকোনো ঝুঁকি ও নিরাপত্তা পরিস্থিতি মোকাবেলা করতে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবিতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর রোজ রবিবার ১০.৩০  সময় বিজিবি কনফারেন্স রুম,সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা, দুর্যোগ মোকাবেলা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন দপ্তরের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ৩ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন ৩ বিজিবির সহকারী পরিচালক মোঃ আব্দুল মতিন, সহকারী পরিচালক মোঃ শাহ আলম, পানছড়ি থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, আনসার ভিডিপির প্রশিক্ষক সুলতানা আক্তার, ফায়ার ব্রিগেডের স্টেশন কমান্ডার লিটন, পানছড়ি প্রেসক্লাব সভাপতি মোঃ মনিরুল ইসলাম মাহিম, সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসারসহ বিভিন্ন গোয়েন্দা বিভাগের কর্মকর্তাবৃন্দ। সভাপতির বক্তব্যে লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, “সেপ্টেম্বরে পাহাড়ে প্রাকৃতিক দুর্যোগ ও নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা থাকে। সকল সংস্থার সমন্বিত প্রচেষ্টা ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে যেকোনো পরিস্থিতি দ্রুত মোকাবেলা করতে হবে। বিজিবি সর্বদা জনগণের নিরাপত্তায় প্রস্তুত রয়েছে।” সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ বিভাগের প্রস্তুতি, চ্যালেঞ্জ ও করণীয় তুলে ধরেন। একইসাথে জনসচেতনতা বৃদ্ধি ও গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে ৩ বিজিবি জোনের পক্ষ থেকে সকল দপ্তরকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টের রায়,মন্ত্রণালয়ের নির্দেশের পরও দায়িত্বে পাননি চেয়

1

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়

2

সরিষাবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফ

3

সাইবার নিরাপত্তায় আস্থার প্রতীক: ফরিদগঞ্জের তরুণ সাইবার এক্স

4

সরিষাবাড়ীতে জমি বিরোধে সংঘর্ষ: মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণাল

5

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

6

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

7

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সে অনন্য সাফল্য: বৃহত্তর ময়মনসিং

8

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

9

আসন্ন সেপ্টেম্বরের নিরাপত্তা সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় পানছড়ি

10

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

11

ধনবাড়ীতে চাঞ্চল্যকর কুকুরের মাংস বিক্রি: অভিযুক্ত আসিফ গ্রেফ

12

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

13

জাল সনদে চাকরি, তবুও দেওয়া হচ্ছে বেতন: প্রধান শিক্ষকের বিরুদ

14

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

15

নারী কর্মীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সরিষাবাড়ীতে জা

16

ড্রামে তেল বিক্রির অভিযোগ: ধনবাড়ী ফিলিং স্টেশনে ইউএনও’র ঝটিক

17

নতুন পে-স্কেলে ৯০ শতাংশ বেতন বৃদ্ধির গুঞ্জন, স্পষ্ট করল কমিশ

18

টাঙ্গাইলের ধনবাড়ীতে মোটরসাইকেল ও রাজিব পরিবহন বাসের সংঘর্ষে

19

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

20