মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Jan 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ি আসনে প্রার্থীতা ফিরে সিপিবি প্রার্থীতা ফিরে পেলেন মাহবুব জামান জুয়েল

 সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি জামালপুর-৪ সরিষাবাড়ি আসনে প্রার্থীতা ফিরে পেয়েছেন সিপিবি মনোনীত এমপি প্রার্থী কমরেড মো. মাহবুব জামান জুয়েল। 

নির্বাচন কমিশনে আপিল করার পর আজ ১৭ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থীতা ফিরে পান তিনি।

মাহবুব জামান জুয়েল প্রার্থীতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি। গত ০৪ জানুয়ারি জামালপুর জেলা রিটার্নিং কর্মকর্তা রাজনৈতিক দলের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির সাক্ষরিত কপি না থাকার কারণ দেখিয়ে প্রার্থীতা বাতিল করেন।  

আজ ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মো. মাহবুব জামান জুয়েলের প্রার্থীতা পুনর্বহাল করা হয়েছে। এর ফলে নির্বাচনী মাঠে আবারও সক্রিয় অংশগ্রহণের সুযোগ পেলেন তিনি।
প্রার্থীতা ফিরে পাওয়ায় সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ দেখা গেছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর -৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ১২ জন এমপি প্রার্থী। আর মনোনয়নপত্র দাখিল করেন ৯ জন এমপি প্রার্থী। গত  ৪ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর ৬  প্রার্থী  বৈধতা পায়। তারা হলেন- বিএনপির প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম, জামায়াতের মো. আব্দুল আওয়াল, গণঅধিকার পরিষদের ইকবাল হোসেন, নাগরিক ঐক্য প্রার্থী কবির হাসান, ইসলামি আন্দোলন বাংলাদেশের আলী আকবর এবং স্বতন্ত্র প্রার্থী মেহেরজান আরা তালুকদার।

বিভিন্ন ত্রুটি থাকায় মনোনয়ন স্থগিত করা হয় জাতীয় পার্টির প্রার্থী মামুনুর রশিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মেরিন ইঞ্জিনিয়ার মাহবুব জামান জুয়েল এবং জাতীয় পার্টি আবুল কালাম আজাদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন পে-স্কেলে ৯০ শতাংশ বেতন বৃদ্ধির গুঞ্জন, স্পষ্ট করল কমিশ

1

সরিষাবাড়ীতে ড্যাবের উদ্যোগে দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকের ৩ হ

2

মধুপুরে পারিবারিক বিরোধের জেরে ভাইয়ের হামলায় ভাই নিহত

3

ধনবাড়ীতে হ্যাঁ—না ভোটের গুরুত্ব নিয়ে পানকাতা স্কুলে সচেতনতাম

4

সরিষাবাড়ী এসিল্যান্ড কার্যালয়ে সিএস ও আরওআর রেজিস্টার-১ না থ

5

চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া

6

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

7

কুড়িগ্রামের ৪ টি সংসদীয় আসনে ৩ টিতে জামায়াত ১ টিতে এনসিপির প

8

দুই দশক: ২০তম বছরে পদার্পণ করল ধনবাড়ী উপজেলা

9

সরিষাবাড়ীতে ১৮ বিঘা জমি দখলের পায়তারা ও প্রাণনাশের হুমকির অভ

10

পোগলদিঘা ইউনিয়নকে দুর্নীতি ও প্রতিহিংসামুক্ত মডেল ইউনিয়নে গড়

11

ধনবাড়ী উপজেলার ভাইঘাট বাজারে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্র

12

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

13

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

14

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

15

রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন

16

সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

17

সরিষাবাড়ীতে কাস্তে প্রতিকের প্রার্থী মাহবুব জামান জুয়েলের গণ

18

ঘাটাইলে ক্যাডেট গড়ার কারিগর ‘শিকদার ক্যাডেট একাডেমি’: ১৬ বছর

19

ধনবাড়ীতে কৃষি জমির মাটি যাচ্ছে ইট ভাটায়, বন্ধে প্রশাসনের অভি

20