মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Dec 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের কন্যা আরুণীর মনোনয়নপত্র সংগ্রহ


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির )সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের কন্যা ১৪০  জামালপুর ৪- ( সরিষাবাড়ী) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে সালিমা তালুকদার আরুণী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে সাবেক ভিপি শহিদুল্লাহ , রেজাউল ইসলাম লাল সহ বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা এ মনোনয়নপত্র ক্রয় করেন।
এছাড়াও এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতীকের দলীয় মনোনীত প্রার্থী জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বিএনপি থেকে মনোনয়নপত্র ক্রয় করেছেন।
   এছাড়াও বিভিন্ন দলের মধ্যে থেকে যারা মনোনয়ন ক্রয় করেছেন তারা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুল আওয়াল, এনসিপি থেকে মোশাররফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মুফতি মোখলেছুর রহমান জমিরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাওলানা আলী আকবর সিদ্দিক, সিপিবি থেকে মাহবুব জামান জুয়েল, জাতীয় পার্টি থেকে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুল্লাহ এবং নাগরিক ঐক্য থেকে কবীর হাসান তাদের প্রার্থিতার মনোনয়নপত্র ক্রয় করেছেন।
এ আসনে ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার আওতায় ৮৮টি ভোট কেন্দ্র। এতে পুরুষ ভোটার সংখ্যা-১৫১৫২৮ জন এবং নারী ভোটার সংখ্যা - ১৫৩৪৬৩ জন। পুরুষ ভোটারের চেয়ে- ১৯৩৫ জন নারী ভোটার বেশি এবং হিজড়া ভোটার সংখ্যা রয়েছে একজন।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা সঞ্জীব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতার মৃত্যুতে সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

1

টাঙ্গাইল-১ ধনবাড়ী -মধুপুর আসনে  বিএনপি মনোনীত এমপি প্রার্থী

2

ধনবাড়ীতে গনভোট ২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সমন্বয় স

3

১৬ লাখ টাকা আয় কীভাবে হলো, ব্যাখ্যা করলেন নাহিদ

4

ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সেনা কর্মকর্তার মতবিনি

5

সরিষাবাড়ীতে চুরির অভিযোগে ৪ নারী গ্রেফতার, আদালতে প্রেরণ

6

পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক পাবে কৃষি কার্ড: উপদেষ্টা ড.

7

ধনবাড়ীতে ‘দৈনিক মজলুমের কণ্ঠ’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপি

8

নারী কর্মীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সরিষাবাড়ীতে জা

9

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

10

সরিষাবাড়ীতে ধানের শীষের পক্ষে মহিলা দলের গণমিছিল

11

সরিষাবাড়ীতে ড্যাবের উদ্যোগে দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকের ৩ হ

12

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

13

১৬ ডিসেম্বর ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

14

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

15

রেশনিং উঠলেও কাটেনি সংকট: মধুপুরে জ্বালানি তেলের জন্য হাহাকা

16

‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’: বাসযোগ্য বাংলাদেশ গড়ার স্ব

17

আসন্ন সেপ্টেম্বরের নিরাপত্তা সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় পানছড়ি

18

টাঙ্গাইলের ধনবাড়ীতে মোটরসাইকেল ও রাজিব পরিবহন বাসের সংঘর্ষে

19

নিজস্ব প্রতিবেদক

20