মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Jan 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

র‍্যাব সদস্যের স্ত্রী লিপি হত্যার বিচারের দাবিতে সরিষাবাড়ী  থানায় অবস্থান কর্মসূচি

সরিষাবাড়ী(জামালপুর )প্রতিনিধি:

 জামালপুরের সরিষাবাড়ীতে র‍্যাব সদস্যের স্ত্রী লিপি আক্তার হত্যাকাণ্ডের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে পুরো জনপদ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে সরিষাবাড়ী গণময়দান মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী দিগপাইত–তারাকান্দি প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


মানববন্ধন শেষে আন্দোলনকারীরা পুনরায় মিছিল নিয়ে সরিষাবাড়ী থানার সামনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আসামিদের গ্রেপ্তার না হওয়ায় পুলিশের শিথিলতার অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দেন—আসামিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।


মানববন্ধনে নিহত লিপি আক্তারের মা কল্পনা বেগম ও বাবা মঞ্জুরুল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমার মেয়েকে যারা অন্যায়ভাবে কেড়ে নিয়েছে, তাদের ফাঁসি না দেখা পর্যন্ত আমরা শান্ত হবো না।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন নিহতের বোন মিম ও সালেমা খাতুন, ভাবী মোমনা এবং এলাকাবাসীর পক্ষে সাইফুল ইসলাম। এ সময় নিহত লিপি আক্তারের শিশু সন্তানকে স্বজনদের পাশে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যা উপস্থিত জনতাকে আবেগাপ্লুত করে তোলে।


থানায় অবস্থান কর্মসূচি চলাকালে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন,“ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।”
পুলিশের আশ্বাসে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এলাকাবাসী স্পষ্ট করে জানান—আগামী সাত দিনের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণে সর্বাত্মক প্রস্তুতি

1

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

2

আবারও জনগণের সেবায় এগিয়ে আসতে চান আছিয়া বেগম

3

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

4

সরিষাবাড়ীতে প্রাক বড়দিন ও বার্ষিক উপহার বিতরণ অনুষ্ঠান অনু

5

নিজস্ব প্রতিবেদক

6

র‍্যাব সদস্যের স্ত্রী লিপি হত্যার বিচারের দাবিতে সরিষাবাড়ী  

7

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

8

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

9

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

10

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বাংলাদেশ মুসলিম লীগের মনোনয়ন সংগ্রহ

11

সরিষাবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি

12

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

13

সরিষাবাড়ীতে ড্যাবের উদ্যোগে দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকের ৩ হ

14

ধোপাকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী হ

15

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

16

পোগলদিঘা ইউনিয়নকে দুর্নীতি ও প্রতিহিংসামুক্ত মডেল ইউনিয়নে গড়

17

দুটি কিডনিই বিকল, বাবাকে বাঁচাতে ছোট্ট সুরার আকুতি

18

৩ সাংবাদিককে মারধরের পর যুবদল নেতার হুমকি‘তোমরা লিখবা, আমরা

19

সরিষাবাড়িতে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও

20