মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Jan 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধোপাকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী হোক আলোকিত মানুষ

রাম চন্দ্র ঘোষ:

টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ধোপাকান্দি গ্রামে অবস্থিত ধোপাকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ১৯৯৩ সালে জনাব আব্দুস সালাম পিন্টু সাহেব ও এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়টি একটি আদর্শ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে এবং বর্তমানে এটি একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত।

দক্ষ ও অভিজ্ঞ প্রধান শিক্ষকের নেতৃত্বে নিবেদিতপ্রাণ শিক্ষক মণ্ডলী, অভিজ্ঞ ম্যানেজিং কমিটি এবং এলাকার সুশীল সমাজের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছে।

মনোরম ও স্বাস্থ্যকর পরিবেশে গড়ে ওঠা এই বিদ্যালয়ে রয়েছে বিশাল খেলার মাঠ, আধুনিক কম্পিউটার ল্যাব, সুসজ্জিত বিজ্ঞানাগার, সমৃদ্ধ পাঠাগার এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সৃজনশীল ও যুগোপযোগী পাঠদানের ব্যবস্থা। এসব সুবিধা শিক্ষার্থীদের পাঠগ্রহণকে করেছে আরও আনন্দময় ও কার্যকর।

শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশে বিদ্যালয়ে স্কাউট দল, গার্লস গাইড দল, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন জাতীয় দিবস উদযাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর পাশাপাশি এসএসসি পরীক্ষায় সন্তোষজনক ফলাফল এবং ক্রীড়া প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য বিদ্যালয়ের গৌরবকে আরও উজ্জ্বল করেছে।

এ প্রসঙ্গে প্রধান শিক্ষক বলেন,
“আমরা চাই প্রতিটি শিক্ষার্থী হোক আলোকিত মানুষ—নৈতিকতা, জ্ঞান ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একজন আদর্শ নাগরিক।”

নৈতিক শিক্ষা ও সৃজনশীল বিকাশে আগ্রহী অভিভাবকদের জন্য ধোপাকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় হতে পারে কন্যাশিক্ষার সর্বোত্তম ঠিকানা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের ধনবাড়ীতে মোটরসাইকেল ও রাজিব পরিবহন বাসের সংঘর্ষে

1

১৬ লাখ টাকা আয় কীভাবে হলো, ব্যাখ্যা করলেন নাহিদ

2

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

3

জামায়াত নেতার মৃত্যুতে সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

4

টাংগাইলের হাবলা ইউপি নির্বাচনে ব্যাপক প্রচারণায় সুমন খান: জ

5

সরিষাবাড়ীতে ড্যাবের উদ্যোগে দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকের ৩ হ

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

8

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

9

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

10

মধুপুরে পাল্টা সংবাদ সম্মেলন

11

৩ সাংবাদিককে মারধরের পর যুবদল নেতার হুমকি‘তোমরা লিখবা, আমরা

12

সাইবার নিরাপত্তায় আস্থার প্রতীক: ফরিদগঞ্জের তরুণ সাইবার এক্স

13

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

14

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

15

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

16

রেশনিং উঠলেও কাটেনি সংকট: মধুপুরে জ্বালানি তেলের জন্য হাহাকা

17

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

18

সরিষাবাড়ীতে প্রাক বড়দিন ও বার্ষিক উপহার বিতরণ অনুষ্ঠান অনু

19

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

20