মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Jan 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে আনসার ও ভিডিপির তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালকের নির্দেশনায় জামালপুরের সরিষাবাড়ীতে তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ ও স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সরিষাবাড়ী আর.ডি.এম. মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি), জামালপুর জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের আয়োজনে পরিচালিত এ কার্যক্রমে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং চক্ষু চিকিৎসাসহ চোখের অপারেশনের সুবিধা পাচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মীরবহর শাহাদাৎ হোসেন, সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিমুজ্জানান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নূর মাহমুদ, সরিষাবাড়ী আর.ডি.এম. মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে শীতার্ত ও অসহায় ২৫০ জন মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। পাশাপাশি কামরাবাদ ইউনিয়নের হতদরিদ্র ভিডিপি দলনেত্রী রিনা বেগমের জন্য আনসার ও ভিডিপির অর্থায়নে নির্মিত বসতঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
আয়োজকরা জানান, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরিষাবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফ

1

ধনবাড়ীতে হ্যাঁ—না ভোটের গুরুত্ব নিয়ে পানকাতা স্কুলে সচেতনতাম

2

সরিষাবাড়ীতে শিক্ষকের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে গোপ

3

বেলকুচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

4

র‍্যাব সদস্যের স্ত্রী লিপি হত্যার বিচারের দাবিতে সরিষাবাড়ী  

5

মধুপুর-ধনবাড়ী অঞ্চলের সার্বিক উন্নয়নে কারিগরি শিক্ষার প্রসার

6

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

7

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

8

খাসকামরায় ডেকে নিয়ে চোখে ঘুষি ও কানের ওপর থাপ্পড়- অভিযোগ বিচ

9

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

10

মধুপুরে পালবাড়ী গোরস্থান হাফিজিয়া মাদরাসায় দোয়া ও ইফতার মাহফ

11

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

12

সরিষাবাড়ীতে টিসিবি ডিলার পয়েন্টে দ্বৈত মালিকানা দাবি, নীতি

13

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

14

নারী কর্মীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সরিষাবাড়ীতে জা

15

ধনবাড়ী উপজেলার ভাইঘাট বাজারে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্র

16

ধনবাড়ীতে রাতের আঁধারে অবৈধ মাটি কাটার মহোৎসব: ধ্বংস হচ্ছে গ্

17

চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া

18

১৬ ডিসেম্বর ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

19

মধুপুর পৌর নির্বাচনে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে

20