মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Mar 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধনবাড়ীতে ইউএনওর ভ্রাম্যমাণ আদালত: অবৈধ হোটেল ও পুকুর খননের বিরুদ্ধে অভিযান


ধনবাড়ী প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরজাহান আক্তার সাথী। অবৈধ হোটেল পরিচালনা, কৃষিজমির মাটি কাটা এবং অনুমতিহীন পুকুর খননের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়।

অভিযানকালে উপজেলার মঠবাড়ি ও কবিরাজবাড়ি এলাকায় কৃষিজমির টপসয়েল (ওপরের উর্বর অংশ) কেটে অবৈধভাবে পুকুর খননের ঘটনা প্রশাসনের নজরে আসে। এ সময় সংশ্লিষ্ট জমির মালিকদের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মুচলেকা নেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি, স্থানীয় কিছু হোটেল মালিককে স্বাস্থ্যবিধি ও প্রয়োজনীয় নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করে প্রশাসন।

এ বিষয়ে ইউএনও নুরজাহান আক্তার সাথী জানান, কৃষিজমি ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেশনিং উঠলেও কাটেনি সংকট: মধুপুরে জ্বালানি তেলের জন্য হাহাকা

1

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

2

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

3

সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদে প্যানেল

4

র‍্যাব সদস্যের স্ত্রী লিপি হত্যার বিচারের দাবিতে সরিষাবাড়ী  

5

টাংগাইলের হাবলা ইউপি নির্বাচনে ব্যাপক প্রচারণায় সুমন খান: জ

6

সরিষাবাড়ীতে গভীর রাতে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড, ক্

7

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

8

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

9

জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক প্রেসক্লাবের সাংবাদিক জীবন মাহমুদ

10

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

11

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

12

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

13

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

14

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

15

ধনবাড়ী উপজেলার ভাইঘাট বাজারে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্র

16

সরিষাবাড়ীতে আনসার ও ভিডিপির তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা

17

সরিষাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে শর্টগান ও গুলিসহ যুবক আটক

18

‎ক্যান্সারে মৃত শ্রমিকের পরিবারের পাশে শ্রমিক ইউনিয়ন: ধনবাড়ী

19

চুরি হওয়া গরু উদ্ধার করতে গিয়ে সংঘবদ্ধ চোরচক্রের নৃশংস হামলা

20