মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংসদ নির্বাচন: ৩০০ আসনে বৈধ প্রার্থী ১৮৪২, বাতিল ৭২৩ প্রার্থী

নিজস্ব প্রতিবেদন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে সারাদেশে ৩০০ আসনে মনোনয়নপত্র গ্রহণ হয়েছে ৩ হাজার ৪০৬ টি, দাখিল ২ হাজার ৫৬৮ টি এর মধ্যে বৈধ প্রার্থীর মনোনয়নের সংখ্যা ১ হাজার ৮৪২ টি আর বাতিল করা ৭২৩ টি মনোনয়নপত্র

রোববার (৪ জানুয়ারি) ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহবায়ক এ এস এম হুমায়ুন কবীরের স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, ৩০০ আসনে মনোনয়নপত্র গ্রহণ হয়েছে ৩ হাজার ৪০৬ টি, আরও দাখিল হয়েছে ২ হাজার ৫৬৮ টি। এরমধ্যে বৈধ প্রার্থীর মনোনয়নের সংখ্যা ১ হাজার ৮৪২ টি আর বাতিল করা হয়েছে ৭২৩ টি মনোনয়নপত্র।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু বরণ করায় জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনের তাঁর মনোনয়নপত্র যাচাই-বাছাই ছাড়াই কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে আজ রোববার বিকাল ৫ টায়। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল সনদে চাকরি, তবুও দেওয়া হচ্ছে বেতন: প্রধান শিক্ষকের বিরুদ

1

বদলে যাওয়া ক্যাম্পাস

2

সরিষাবাড়ীতে পৈত্রিক জমি দখলের চেষ্টা, ফসল নষ্ট ও প্রাণনাশের

3

আবারও জনগণের সেবায় এগিয়ে আসতে চান আছিয়া বেগম

4

শোকের দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, গৌরীপুরে ব্যবসায়ীদের ক

5

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

6

ঘাটাইলে ক্যাডেট গড়ার কারিগর ‘শিকদার ক্যাডেট একাডেমি’: ১৬ বছর

7

সরিষাবাড়ীতে জনতা কর্তৃক ১ কেজি গাঁজা উদ্ধার, পুলিশের কাছে হস

8

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

9

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

10

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

11

টাংগাইলের হাবলা ইউপি নির্বাচনে ব্যাপক প্রচারণায় সুমন খান: জ

12

ধনবাড়ীতে ইউএনওর ভ্রাম্যমাণ আদালত: অবৈধ হোটেল ও পুকুর খননের ব

13

মধুপুরে সরকারি স্কুলের প্রচলিত ধারণা বদলে দিলেন শিক্ষক আমির

14

টাঙ্গাইলে আটটি আসনে ৭৯ জনের মনোনয়ন পত্র সংগ্রহ

15

বেলকুচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

16

সরিষাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে শর্টগান ও গুলিসহ যুবক আটক

17

সিরিয়ার ২৫০ ছাগল চুরি করলো ইসরাইলি সেনারা

18

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে পিটিয়ে হত্যা ইয়াসিন বাহিনীর প্

19

হলফনামার তথ্য; যত টাকার সম্পদ আছে তাসনিম জারার

20