মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Feb 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

মামলা-হামলা, ঘরছাড়া রাত পেরিয়ে জাতীয় নেতৃত্বের দাবিতে শামীম—মন্ত্রীসভায় দেখতে চায় জামালপুরবাসী

সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি :

মামলা-হামলা, ঘরছাড়া রাত পেরিয়ে জাতীয় নেতৃত্বের দাবিতে শামীম—মন্ত্রীসভায় দেখতে চায় জামালপুরবাসী দুঃসময়ের পরীক্ষিত সৈনিক, সাংগঠনিক দক্ষতায় অনন্য—ভোটের মাঠেও রেকর্ড জয়।

রাজনৈতিক দমন-পীড়ন, মামলা-হামলা ও ঘরছাড়া জীবনের কঠিন অধ্যায় পেরিয়ে উঠে আসা জামালপুরের জনপ্রিয় নেতা  ১৪১ জামালপুর ৪ (সরিষাবাড়ী) আসনে বিপুল ভোটে নব নির্বাচিত  সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম কে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে জেলাজুড়ে জোরালো দাবি উঠেছে। সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা—তাকে মন্ত্রীপরিষদের যেকোন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হোক।
রাজনৈতিক সূত্রে জানা যায়, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে শামীম শত শত রাজনৈতিক মামলার আসামি হয়েছেন এবং জেল খেটেছেন। দুঃসময়ে গ্রেপ্তার এড়াতে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়ানো, অনিশ্চয়তায় রাত কাটানো—এসব প্রতিকূলতা তার রাজনৈতিক জীবনকে করেছে আরও দৃঢ়। কিন্তু কোনো বাধাই তাকে রাজপথ থেকে সরাতে পারেনি; বরং জেলা ও উপজেলার প্রতিটি দলীয় কর্মসূচিতে থেকেছেন সম্মুখসারিতে।
শামীমের রাজনৈতিক পরিচয় ও পারিবারিক ঐতিহ্যও তাকে দিয়েছে আলাদা উচ্চতা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার–এর ভাতিজা। পারিবারিক রাজনৈতিক ধারাবাহিকতা তার নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন দলীয় নেতারা।
 ছাত্ররাজনীতি থেকে তার উত্থান। পর্যায়ক্রমে পৌরসভা চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তিনি সাংগঠনিকভাবে নিজেকে সুদৃঢ় করেন। পরে টানা তিনবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জামালপুর জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়ে দক্ষতা ও দৃঢ়তার পরিচয় দেন।
তার নেতৃত্বে জেলায় দলীয় কার্যক্রমে নতুন গতি আসে, তৃণমূল সংগঠন শক্তিশালী হয় এবং আন্দোলনমুখী রাজনীতিতে দৃশ্যমান সক্রিয়তা তৈরি হয়। কর্মীবান্ধব মনোভাব, মানবিক নেতৃত্ব ও ন্যায়ভিত্তিক অবস্থানের কারণে তিনি দ্রুতই জনপ্রিয় নেতায় পরিণত হয়েছেন।
রাজনৈতিক আদর্শিক অবস্থানেও তিনি সুস্পষ্ট। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান–এর জাতীয়তাবাদী দর্শন এবং সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর নীতি ও আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করে যাচ্ছেন বলে নেতাকর্মীরা উল্লেখ করেন। তাদের রাজনৈতিক দিকনির্দেশনাকেই তিনি তার সংগ্রাম ও নেতৃত্বের প্রেরণা হিসেবে গ্রহণ করেছেন।
 অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তার জনপ্রিয়তার স্পষ্ট প্রতিফলন দেখা যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের  মনোনীত প্রার্থী হিসেবে সংসদীয় আসনের ৮৮টি ভোট কেন্দ্রের প্রতিটিতেই ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোট প্রদানের মাধ্যমে তিনি বিজয় লাভ করেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয় পেয়ে তিনি জেলায় এক অনন্য নির্বাচনী রেকর্ড গড়েন—যা তার শক্ত গণভিত্তিরই প্রতিফলন।
জানতে চাইলে সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ জানান, দীর্ঘ ত্যাগ, দুঃসময়ের সাহসী ভূমিকা, সাংগঠনিক দক্ষতা ও ব্যালটের বিপুল জনসমর্থন—সব মিলিয়ে ফরিদুল কবীর তালুকদার শামীম এখন জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার মতো পরিণত নেতৃত্বে পরিণত হয়েছেন।
তাই জামালপুরবাসীর এখন একটাই প্রত্যাশা—রাজপথের পরীক্ষিত এই নেতাকে দেখতে চান মন্ত্রীসভায়, জাতীয় নেতৃত্বের অগ্রসারিতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে কৃষি জমির মাটি যাচ্ছে ইট ভাটায়, বন্ধে প্রশাসনের অভি

1

সরিষাবাড়ী অনার্স কলেজে কবি শিউলি সরকারের বই বিতরণ অনুষ্ঠান অ

2

ডোয়াইল ইউনিয়নবাসীর কাছে দোয়া চাইলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রা

3

ধনবাড়ী ভাইঘাট-উচ্চ-বিদ্যালয়ে-বার্ষিক-ক্রীড়া-ও-নবীন-বরণ-অনুষ্

4

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

5

সরিষাবাড়ি আসনে প্রার্থীতা ফিরে সিপিবি প্রার্থীতা ফিরে পেলেন

6

১৬ ডিসেম্বর ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

7

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

8

সরিষাবাড়ীতে আনসার ও ভিডিপির তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা

9

সুন্দরগঞ্জে শোকের দিনেই গরিব-দুঃখিদের মাছ গেল কর্মকর্তাদের ঝ

10

মধুপুরে বন্যপ্রাণীর জন্য লেক সম্প্রসারণ: বন বিভাগ ও গারো সম্

11

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

12

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

13

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

14

টাঙ্গাইলে আটটি আসনে ৭৯ জনের মনোনয়ন পত্র সংগ্রহ

15

ঝিনাইদহের সেই মানবিক চিকিৎসক প্রসেনজিৎ সহকারী অধ্যাপক

16

১৬ বছরের নির্বাসন ও স্বজন হারানোর বেদনা: ধনবাড়ীর সরকার বাড়ির

17

ধনবাড়ীতে সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি: ঘর নির্মাণে

18

পোগলদিঘা ইউনিয়নকে দুর্নীতি ও প্রতিহিংসামুক্ত মডেল ইউনিয়নে গড়

19

‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’: বাসযোগ্য বাংলাদেশ গড়ার স্ব

20