মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Jan 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

জামায়াত নেতার মৃত্যুতে সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
শেরপুরে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে এশার নামাজ শেষে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরিষাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি সরিষাবাড়ী বিজিএমই জামে মসজিদ প্রাঙ্গণ থেকে  শুরু করে আরামনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিকে প্লাজায় এসে সমাবেশ করে।
সমাবেশে পৌর জামায়াতের সেক্রেটারি আহমদ আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি আখতারুজ্জামান সোহাগ। এছাড়াও বক্তব্য রাখেন কামরাবাদ ইউনিয়ন জামায়াতের সভাপতি মনোহর আলী, সেক্রেটারি মো. আব্দুল মান্নান, পৌর ১নং ওয়ার্ড জামায়াত সভাপতি মাওলানা নাছির উদ্দিনসহ উপজেলা ও পৌর ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ।
 বক্তারা আরও বলেন, “ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ নেতাকে হত্যার মাধ্যমে যে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে, তা প্রতিহত করা হবে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে। খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।”
সমাবেশ থেকে অনতিবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরিষাবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফ

1

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

2

সাইবার নিরাপত্তায় আস্থার প্রতীক: ফরিদগঞ্জের তরুণ সাইবার এক্স

3

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

4

সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদে প্যানেল

5

ধনবাড়ী–সরিষাবাড়ীতে সমবায়ের আড়ালে কোটি টাকা লোপাটের অভিযো

6

সরিষাবাড়ি আসনে প্রার্থীতা ফিরে সিপিবি প্রার্থীতা ফিরে পেলেন

7

কুড়িগ্রাম-১ আসনে নির্বাচনী প্রচারণায় সরকারি ও বেসরকারি শিক্ষ

8

অপচিকিৎসা ও প্রতারণার ফাঁদ: গাছের ছাল-বাকলে তৈরি ‘যৌন হালুয়া

9

ধনবাড়ী ভাইঘাট-উচ্চ-বিদ্যালয়ে-বার্ষিক-ক্রীড়া-ও-নবীন-বরণ-অনুষ্

10

হলফনামার তথ্য; যত টাকার সম্পদ আছে তাসনিম জারার

11

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

12

ঝিনাইদহের সেই মানবিক চিকিৎসক প্রসেনজিৎ সহকারী অধ্যাপক

13

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

14

বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়,কেওয়াটখালী, ময়মনসিংহ এ

15

সরিষাবাড়ীতে আনসার ও ভিডিপির তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা

16

ফ্যাসিস্ট হাসিনার আতংক এড. মহতুল হোসাইন আর নেই

17

র‍্যাব সদস্যের স্ত্রী লিপি হত্যার বিচারের দাবিতে সরিষাবাড়ী  

18

সরিষাবাড়ীতে পৈত্রিক জমি দখলের চেষ্টা, ফসল নষ্ট ও প্রাণনাশের

19

জামায়াত নেতার মৃত্যুতে সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

20