মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

‎ক্যান্সারে মৃত শ্রমিকের পরিবারের পাশে শ্রমিক ইউনিয়ন: ধনবাড়ীতে আর্থিক সহায়তা প্রদান


প্রতিবেদক: মোঃ আবুল হোসেন রানা

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ভাইঘাটে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা শ্রমিক মনসুরের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় শ্রমিক ইউনিয়ন। মানবিক দায়বদ্ধতা ও সহমর্মিতার জায়গা থেকে নিহতের পরিবারের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

জানা যায়, টাঙ্গাইল জেলা রাজ, রোড ও কাঠ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের (ভাইঘাট শাখা, ধনবাড়ী) সদস্য মো. মনসুর দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ই ফেব্রুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার এই অকাল প্রয়াণে পরিবার, স্বজন এবং সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।

শ্রমিকদের আপদে-বিপদে সর্বদা কাঁধে কাঁধ মিলিয়ে চলার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি। এরই অংশ হিসেবে, সম্প্রতি ইউনিয়নের নেতৃবৃন্দ মরহুম মনসুরের বাড়িতে যান। তারা পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং শোকসন্তপ্ত স্ত্রীর হাতে অনুদান হিসেবে নগদ ১০,০০০ (দশ হাজার) টাকা তুলে দেন।

আর্থিক সহায়তা প্রদানকালে টাঙ্গাইল জেলা রাজ, রোড ও কাঠ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের ভাইঘাট শাখার নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন। এ সময় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে অসহায় ও দুস্থ শ্রমিকদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে হ্যাঁ—না ভোটের গুরুত্ব নিয়ে পানকাতা স্কুলে সচেতনতাম

1

সরিষাবাড়ীতে ডিজে পার্টিতে খিচুড়ি রান্না করতে গিয়ে ৩ বন্ধু দগ

2

নারী কর্মীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সরিষাবাড়ীতে জা

3

সালাম তালুকদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

4

বরিশাল সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক বিলকিস জাহান শিরিন

5

মামলা-হামলা, ঘরছাড়া রাত পেরিয়ে জাতীয় নেতৃত্বের দাবিতে শাম

6

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

7

মধুপুরে বন্যপ্রাণীর জন্য লেক সম্প্রসারণ: বন বিভাগ ও গারো সম্

8

ধনবাড়ীতে চাঞ্চল্যকর কুকুরের মাংস বিক্রি: অভিযুক্ত আসিফ গ্রেফ

9

সরিষাবাড়ীতে ১৮ বিঘা জমি দখলের পায়তারা ও প্রাণনাশের হুমকির অভ

10

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

11

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

12

বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়,কেওয়াটখালী, ময়মনসিংহ এ

13

গণপরিবহন পাবে পর্যাপ্ত তেল, উঠে যাচ্ছে রেশনিং পদ্ধতি: সেতুমন

14

সরিষাবাড়ীতে ধানের শীষের পক্ষে মহিলা দলের গণমিছিল

15

ঘাটাইলে ক্যাডেট গড়ার কারিগর ‘শিকদার ক্যাডেট একাডেমি’: ১৬ বছর

16

ঝিনাইদহের সেই মানবিক চিকিৎসক প্রসেনজিৎ সহকারী অধ্যাপক

17

শোকের দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, গৌরীপুরে ব্যবসায়ীদের ক

18

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

19

চুক্তি জটিলতায় যমুনা সার কারখানায় শ্রমিক অসন্তোষ ও বেতন স্থগ

20