মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Jan 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সেনা কর্মকর্তার মতবিনিময়

ধনবাড়ী ( টাংগাইল) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে টাঙ্গাইলের ধনবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সাংবাদিকদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ধনবাড়ী প্রেসক্লাবে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর রিফাত। তিনি বলেন, এই মতবিনিময়ের মূল উদ্দেশ্য হলো পারস্পরিক পরিচিতি ও বোঝাপড়া বৃদ্ধি করা এবং ধনবাড়ী ও মধুপুর উপজেলায় শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে গণমাধ্যমের সঙ্গে কার্যকর সমন্বয় গড়ে তোলা।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে গুজব, অপপ্রচার ও ভুয়া তথ্য ছড়িয়ে সমাজে অস্থিরতা তৈরির অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে গণমাধ্যম একটি অত্যন্ত শক্তিশালী ও দায়িত্বশীল মাধ্যম। সঠিক তথ্য প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, বিভ্রান্তি প্রতিরোধ এবং সত্য প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জননিরাপত্তার স্বার্থে যেকোনো গুরুত্বপূর্ণ বা সন্দেহজনক তথ্য দ্রুত সেনাবাহিনীকে অবহিত করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।

এ সময় বক্তব্য রাখেন ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক গণমুক্তি পত্রিকার সাংবাদিক মো. রফিকুল ইসলাম স্বপন। তিনি বলেন, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেনাবাহিনী ও গণমাধ্যমের মধ্যে এমন পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় আরও বক্তব্য দেন ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভির সাংবাদিক হাফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি সৈয়দ সাজন আহমেদ রাজু, সহ-সভাপতি ও স্বাধীন বাংলা নিউজ টিভির সম্পাদক এস এম আব্দুর রাজ্জাক এবং কার্যকরী সদস্য ও যুগান্তরের সাংবাদিক এস এম শহীদ।

এছাড়াও উপস্থিত ছিলেন মুভি বাংলা টেলিভিশনের সাংবাদিক মো. পলাশ ইসলাম, স্বাধীন বাংলা টিভির সাংবাদিক মো. জাহিদ সরকার, গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক মো. জাহিদুল ইসলাম, মানবজমিন পত্রিকার সাংবাদিক মো. হাবিবুর রহমান সরকার, মো. সোহাগ হোসেনসহ ধনবাড়ী প্রেসক্লাবের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

সভা শেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমকর্মীদের দায়িত্ব, পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারো বন্ধ করে রেখেছে ঢাকা সহ ময়মনসিংহে ট্রেনের রাস্তা

1

ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সেনা কর্মকর্তার মতবিনি

2

নতুন পে-স্কেলে ৯০ শতাংশ বেতন বৃদ্ধির গুঞ্জন, স্পষ্ট করল কমিশ

3

সালাম তালুকদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

4

টাঙ্গাইলের ধনবাড়ীতে মোবাইল কোর্ট পরিচালনায় অর্থদন্ড প্রদান

5

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে পিটিয়ে হত্যা ইয়াসিন বাহিনীর প্

6

হলফনামার তথ্য; যত টাকার সম্পদ আছে তাসনিম জারার

7

পোগলদিঘা ইউনিয়নকে দুর্নীতি ও প্রতিহিংসামুক্ত মডেল ইউনিয়নে গড়

8

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

9

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

10

সরিষাবাড়ীতে ডিজে পার্টিতে খিচুড়ি রান্না করতে গিয়ে ৩ বন্ধু দগ

11

১৬ বছরের নির্বাসন ও স্বজন হারানোর বেদনা: ধনবাড়ীর সরকার বাড়ির

12

ধনবাড়ীতে কৃষি জমির মাটি যাচ্ছে ইট ভাটায়, বন্ধে প্রশাসনের অভি

13

সরিষাবাড়ী এসিল্যান্ড কার্যালয়ে সিএস ও আরওআর রেজিস্টার-১ না থ

14

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

15

ঝিনাইদহের সেই মানবিক চিকিৎসক প্রসেনজিৎ সহকারী অধ্যাপক

16

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়

17

ধনবাড়ীতে একাধিক প্রশাসনিক দায়িত্বে অসামান্য সাফল্য: জনমানুষে

18

ফলাফল ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ: রেজওয়ানা হাসান ও খলিলুর রহমানক

19

ধনবাড়ীতে রাতের আঁধারে অবৈধ মাটি কাটার মহোৎসব: ধ্বংস হচ্ছে গ্

20