মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Aug 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যো সরকারের

নিজস্ব প্রতিবেদন:

সরকারিভাবে কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিদেশে যাওয়ার আগে কর্মীদের প্রশিক্ষণ ও ভাষাগত দক্ষতা অর্জনের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ও অবৈধভাবে বিদেশযাত্রা প্রতিরোধে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

আরিফুল হক চৌধুরী বলেন, শুধু কর্মী বিদেশে পাঠালেই হবে না, তাদের দক্ষ করে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনি এলাকায় পাঁচটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশিক্ষণকেন্দ্রগুলোতে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী নিশ্চিত করতে জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিদেশগামী কর্মীদের ভাষাগত দক্ষতার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ইংরেজি, আরবি, জাপানি, চীনা ও কোরিয়ান ভাষায় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পর বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর ঘটনায় জড়িত দালালচক্রের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন প্রবাসী কল্যাণমন্ত্রী। নিহতদের পরিবারের করা মামলার আসামি এবং সংশ্লিষ্ট দালালচক্রের বিষয়ে বিস্তারিত তথ্য সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে সিলেট রেঞ্জের ডিআইজি ও সুনামগঞ্জের পুলিশ সুপারকে নির্দেশ দেন তিনি।

অবৈধ পথে বিদেশযাত্রা বন্ধে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশও দেন মন্ত্রী। মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে নিয়মিত প্রচারণার মাধ্যমে মানুষকে দালালদের বিষয়ে সতর্ক করার পরামর্শ দেন তিনি।

মন্ত্রী বলেন, সাগরপথে যারা মারা গেছেন এবং যারা এভাবে বিদেশ যাওয়ার চেষ্টা করছেন, তাদের যাত্রাপথ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করতে হবে। বিদেশে অবস্থানরত সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যও মন্ত্রণালয়ে পাঠাতে হবে। এসব তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সংসদ সদস্য, জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিএনপির জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সুনামগঞ্জ সার্কিট হাউসে জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রবাসী কল্যাণমন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরগঞ্জে শোকের দিনেই গরিব-দুঃখিদের মাছ গেল কর্মকর্তাদের ঝ

1

মধুপুরে ধানের শীষের মিলন মেলায় যোগদান করলেন এডভোকেট মোহাম্ম

2

সরিষাবাড়ী অনার্স কলেজে কবি শিউলি সরকারের বই বিতরণ অনুষ্ঠান অ

3

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

4

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

5

৩ সাংবাদিককে মারধরের পর যুবদল নেতার হুমকি‘তোমরা লিখবা, আমরা

6

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

7

শর্টসার্কিটের আগুনে পুড়ল অটোচালকের বসতবাড়ি: ধনবাড়ীতে মুহূর্ত

8

টাঙ্গাইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলীর মনোনয়নপত্র

9

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বাংলাদেশ মুসলিম লীগের মনোনয়ন সংগ্রহ

10

সরিষাবাড়ী পৌরবাসীর আস্থার নাম: উন্নয়নের রূপকার এ কে এম ফয়জুল

11

গোপালপুরে গরুর মাংস বলে বিক্রির উদ্দেশ্যে ৮ ঘোড়া জবাই: জনতার

12

সরিষাবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি

13

ডোয়াইল ইউনিয়নবাসীর কাছে দোয়া চাইলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রা

14

সাইবার নিরাপত্তায় আস্থার প্রতীক: ফরিদগঞ্জের তরুণ সাইবার এক্স

15

হাইকোর্টের রায়,মন্ত্রণালয়ের নির্দেশের পরও দায়িত্বে পাননি চেয়

16

সরিষাবাড়ীতে ড্যাবের উদ্যোগে দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকের ৩ হ

17

আসন্ন সেপ্টেম্বরের নিরাপত্তা সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় পানছড়ি

18

ধনবাড়ী–সরিষাবাড়ীতে সমবায়ের আড়ালে কোটি টাকা লোপাটের অভিযো

19

নতুন পে-স্কেলে ৯০ শতাংশ বেতন বৃদ্ধির গুঞ্জন, স্পষ্ট করল কমিশ

20