মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Jan 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

পুলিশ পরিচয়ে যুবদল নেতার বসত ঘরের আসবাবপত্রের জিনিসপত্র তছনছ করার অভিযোগ


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা যুবদলের সদস্য শামীম আহমেদ নয়ন এর বাড়িতে পুলিশ পরিচয়ে বসত ঘরে থাকা আসবাবপত্রের জিনিসপত্র তছনছ করা সহ নগদ অর্থ খোয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টা থেকে রাত ২টার মধ্যে জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের শিলকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বসতঘরে প্রবেশ করে ঘরের শোকেস তছনছ করে সেখানে রাখা আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার টাকা নিয়ে যাওয়া হয়েছে বলে তারা দাবি করেন।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শিলকুড়িয়া গ্রামের হেলাল শেখের ছেলে শামীম আহমেদ নয়নের বাড়ির পাশে রাস্তা থেকে রাত সাড়ে ১১টার দিকে ৫ থেকে ৬ জন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ডাকাডাকি করে। বাড়ির ভেতরেন থাকা নয়নের স্ত্রী সুমাইয়া ইয়াসমিন ও তার শাশুড়ি সামিরন বেগম ভয়ে সাড়া না দিলে অভিযোগ অনুযায়ী একটি টিনের দরজা ভেঙে তারা বাড়ির উঠানে প্রবেশ করে।
পরবর্তীতে সুমাইয়া ইয়াসমিন তার ১৬ মাস বয়সী ছেলে শাদাব আহমেদকে কোলে নিয়ে ঘরের দরজা খুলে দেন বলে তিনি জানান। অভিযোগে বলা হয়, ঘরে প্রবেশের পর ওই ব্যক্তিরা বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসাবাদ ও ভয় ভীতি প্রদর্শন করে এবং একপর্যায়ে ঘরের শোকেসের ড্রয়ার তছনছ করে সেখানে রাখা নগদ অর্থ নিয়ে যায়।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, এ সময় শিশুটিকে কোলে নিতে চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। পরে শিশুটিকে আত্মীয় শেফালী বেগমের কাছে রেখে তিনি আত্মরক্ষার্থে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে পালিয়ে যান।
ঘটনার পর এলাকায় ও ভুক্তভোগী পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে শামীম আহমেদ নয়ন বলেন,
“৫ থেকে ৬ জন ব্যক্তি পুলিশ পরিচয়ে আমার বাড়ির টিনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ঘরের শোকেস তছনছ করে আনুমানিক ৫০–৬০ হাজার টাকা নিয়ে গেছে বলে আমরা ধারণা করছি। আমার স্ত্রী ও মাকে ভয়ভীতি দেখানো হয়েছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি এবং প্রশাসনের কাছে নিরাপত্তা ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

ভুক্তভোগী সুমাইয়া ইয়াসমিন বলেন,
“স্বামীর অনুপস্থিতিতে রাতে কয়েকজন ব্যক্তি পুলিশ পরিচয়ে ডাকাডাকি করে। আমরা দরজা না খুললে তারা টিনের দরজা ভেঙে উঠানে ঢোকে। পরে ভয়ভীতি দেখিয়ে ঘরে প্রবেশ করে। আমার সন্তানকে নিতে চাইলে আমি প্রাণভয়ে পালিয়ে রক্ষা পাই। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
প্রত্যক্ষদর্শী শেফালী বেগম বলেন,
“পুলিশ পরিচয় দেওয়া কয়েকজন লোক শামীমের বাড়িতে ঢুকে তার স্ত্রীকে ভয়ভীতি দেখায়। পরে সুমাইয়া বাথরুমের কথা বলে পালিয়ে যায়।”

স্থানীয় নূরে মদিনা মাদ্রাসার পরিচালক শফিকুল ইসলাম জানান,
“পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন লোক ওই বাড়িতে এসে ডাকাডাকি ও ভয়ভীতি দেখিয়েছে বলে বৃহস্পতিবার সকালে শুনেছি। এতে এক নারী তার শিশুকে রেখে প্রাণভয়ে পালিয়ে রক্ষা পেয়েছে।”
এ বিষয়ে জামালপুর সদর উপজেলার নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মকবুল হোসেন মোবাইল ফোনে বলেন,
“ওই এলাকায় একটি ওয়ারেন্ট তামিলের জন্য পুলিশ গিয়েছিল।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

1

সরিষাবাড়ীতে জমি বিরোধে সংঘর্ষ: মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণাল

2

সরিষাবাড়ীতে চুরির অভিযোগে ৪ নারী গ্রেফতার, আদালতে প্রেরণ

3

সরিষাবাড়ীতে টিসিবি ডিলার পয়েন্টে দ্বৈত মালিকানা দাবি, নীতি

4

হাইকোর্টের রায়,মন্ত্রণালয়ের নির্দেশের পরও দায়িত্বে পাননি চেয়

5

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

6

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

7

আবারও জনগণের সেবায় এগিয়ে আসতে চান আছিয়া বেগম

8

সাইবার নিরাপত্তায় আস্থার প্রতীক: ফরিদগঞ্জের তরুণ সাইবার এক্স

9

ঘাটাইলে ক্যাডেট গড়ার কারিগর ‘শিকদার ক্যাডেট একাডেমি’: ১৬ বছর

10

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

11

নারী কর্মীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সরিষাবাড়ীতে জা

12

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

13

সরিষাবাড়ীতে থানায় অভিযোগ দায়েরের ৮ দিনের মধ্যে চুরি যাওয়া

14

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

15

রেশনিং উঠলেও কাটেনি সংকট: মধুপুরে জ্বালানি তেলের জন্য হাহাকা

16

ধনবাড়ীতে রাতের আঁধারে অবৈধ মাটি কাটার মহোৎসব: ধ্বংস হচ্ছে গ্

17

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সে অনন্য সাফল্য: বৃহত্তর ময়মনসিং

18

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

19

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

20