মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Mar 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে 'মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাব'-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মধুপুর পৌর শহরের শহীদ স্মৃতি রোডস্থ তালুকদার কম্পিউটার সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন আকাশের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সভাপতি এস এম আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও 'আলোকিত মধুপুর' পত্রিকার সম্পাদক অধ্যাপক আ. আজিজ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এশিয়ান টেলিভিশনের সাংবাদিক মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, মধুপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ অধ্যাপক লিয়াকত হোসেন জনী, মধুপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আব্দুর রাজ্জাক তালুকদার, মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক রমজান আলী, সহ-সভাপতি সাংবাদিক প্রিন্স এডওয়ার্ড মাংসাং এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. স্বাধীন আজিম।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুভিবাংলা টেলিভিশনের মধুপুর প্রতিনিধি মো. তানভির তছির, মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রাম চন্দ্র ঘোষ, দপ্তর সম্পাদক মো. আবুল হোসেন রানা, প্রচার সম্পাদক জাহিদ সরকার, শিক্ষাবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক কে এম তৈয়ব আলী হিরা, দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক মো. হাবিজুর রহমান, মধুপুর উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক আ. আজিজ এবং মধুপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও সাবেক শিক্ষক মো. ইব্রাহিমসহ আরও অনেকে।

ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে আখ্যায়িত করেন এবং বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। প্রধান আলোচক এশিয়ান টেলিভিশনের সাংবাদিক মো. হাবিবুর রহমান তাঁর বক্তব্যে সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও শিক্ষামূলক বিভিন্ন দিক নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানিজ ডিপার্টমেন্টের ইফ

1

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

2

সরিষাবাড়ীতে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীর নির্বাচনী প

3

গোপালপুরে গরুর মাংস বলে বিক্রির উদ্দেশ্যে ৮ ঘোড়া জবাই: জনতার

4

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

5

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

6

গণপরিবহন পাবে পর্যাপ্ত তেল, উঠে যাচ্ছে রেশনিং পদ্ধতি: সেতুমন

7

জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক প্রেসক্লাবের সাংবাদিক জীবন মাহমুদ

8

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

9

নারী কর্মীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সরিষাবাড়ীতে জা

10

সরিষাবাড়ি আসনে প্রার্থীতা ফিরে সিপিবি প্রার্থীতা ফিরে পেলেন

11

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

12

সরিষাবাড়ীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই ব্যবসায়ীর ওপর

13

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

14

সরিষাবাড়ীতে আনসার ও ভিডিপির তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা

15

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

16

১৬ লাখ টাকা আয় কীভাবে হলো, ব্যাখ্যা করলেন নাহিদ

17

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

18

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

19

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

20