মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Jan 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
“সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম তালুকদারের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া ও  ডিগ্রিপাচবাড়ী এলাকায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন,
“জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে  সেবার সুযোগ দেয় তাহলে এ সরিষাবাড়ীকে  একটি শান্তি ও নিরাপদ আসনে পরিণত  করবেন  বলে আশ্বাস প্রদান করেন।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালিত করা হবে‌ বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
পথসভাটি  কামরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক (অবসর) আব্দুল বারীক সভাপতিত্ব করেন । এ সময বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর কবীর,কামরাবাদ ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক রিপন মিয়া প্রমুখ।
 সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন,
“সরিষাবাড়ীর উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় ফরিদুল কবীর তালুকদার শামীম একজন যোগ্য প্রার্থী।”
পথসভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
পথসাভাটি পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের

1

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

2

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

3

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

4

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

5

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

6

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

7

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে পিটিয়ে হত্যা ইয়াসিন বাহিনীর প্

8

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

9

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

10

সরিষাবাড়ীতে বিএনপি’র ধানের শীষের পক্ষে জনগনের দুয়ারে ভোট প্র

11

সাইবার নিরাপত্তায় আস্থার প্রতীক: ফরিদগঞ্জের তরুণ সাইবার এক্স

12

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

13

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

14

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

15

তিতুমীর কলেজে জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি:

16

সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদে প্যানেল

17

টাঙ্গাইলে আটটি আসনে ৭৯ জনের মনোনয়ন পত্র সংগ্রহ

18

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

19

সরিষাবাড়ি আসনে প্রার্থীতা ফিরে সিপিবি প্রার্থীতা ফিরে পেলেন

20