মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Jan 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরিয়ার ২৫০ ছাগল চুরি করলো ইসরাইলি সেনারা

সিরিয়ার একটি খামার থেকে ২৫০টি ছাগল চুরির অভিযোগ উঠেছে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে। সূত্রের বরাত দিয়ে ইসরাইলি সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’ ও টাইমস অব ইসরাইলের এক অনুসন্ধানী প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

 

প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার গোলান হাইটসে টহলরত ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একদল সেনা অভিযান চালানোর সময় প্রায় ২৫০টি ছাগল চুরি করে সেগুলো দখলকৃত পশ্চিম তীরের খামারগুলোতে পাচার করে। 

সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, এই চুরির ঘটনা ছিল পূর্বপরিকল্পিত। কারণ ছাগলগুলো সীমান্ত পার করার পর স্থানান্তরের জন্য আগে থেকেই প্রস্তুত রাখা ট্রাকে তুলে দখলকৃত পশ্চিম তীরের অবৈধ বসতিগুলোর কয়েকটি খামারে নিয়ে যাওয়া হয়। 

এ ঘটনায় এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, অনুমতি ছাড়াই এই কাজ করা হয়েছিল। এ কারণে সংশ্লিষ্ট স্কোয়াড কমান্ডারকে চাকরি থেকে বরখাস্ত, কোম্পানি কমান্ডারকে তিরস্কার এবং পুরো টহল দলকে উল্লেখযোগ্য সময়ের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
 
ছাগল চুরি ঘটার একদিন পর বিষয়টি প্রকাশ্যে আসে। গোলান হাইটসের কিছু কৃষক সড়কের পাশে ঘোরাফেরা করা বেশ কয়েকটি ছাগল দেখতে পেয়ে সেনাবাহিনীকে জানালে তদন্ত শুরু হয়। 

প্রতিবেদনে বলা হয়েছে, এখনো ছাগলগুলোর খোঁজে তল্লাশি চলছে। প্রায় ২০০টি ছাগল ইসরাইলের ভেতরে পাচার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিছু ছাগল উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানানো হয়েছে।
 
২০২৪ সালের ডিসেম্বর মাসে সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের পর দক্ষিণ সিরিয়ার ভেতরে নয়টি পয়েন্টে ইসরাইলি বাহিনী অবস্থান করছে। এসব অবস্থানের অধিকাংশই দুই দেশের সীমান্তে জাতিসংঘের তত্ত্বাবধানে থাকা বাফার জোনের মধ্যে।
 
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি সেনারা সিরিয়ার প্রায় ১৫ কিলোমিটার ভেতরে গিয়েও নিয়মিত অভিযান চালাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

1

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

2

ধনবাড়ীতে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভা

3

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বাংলাদেশ মুসলিম লীগের মনোনয়ন সংগ্রহ

4

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

5

ধনবাড়ী উপজেলার ভাইঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দঘন সাংস

6

ধোপাকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী হ

7

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

8

ধনবাড়ী উপজেলার ভাইঘাট বাজারে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্র

9

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

10

ভুল চিকিৎসায় খামারির স্বপ্নভঙ্গ: ধনবাড়ীতে মুহূর্তেই মারা গেল

11

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

12

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

13

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

14

জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক প্রেসক্লাবের সাংবাদিক জীবন মাহমুদ

15

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

16

অপচিকিৎসা ও প্রতারণার ফাঁদ: গাছের ছাল-বাকলে তৈরি ‘যৌন হালুয়া

17

আবারো বন্ধ করে রেখেছে ঢাকা সহ ময়মনসিংহে ট্রেনের রাস্তা

18

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

19

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

20