মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Jan 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

মধুপুরে ধানের শীষের মিলন মেলায় যোগদান করলেন এডভোকেট মোহাম্মদ আলীর নেতাকর্মীরা

মো: জাহিদ সরকার ধনবাড়ী,টাঙ্গাইল (প্রতিনিধি)

টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের মিলন মেলায় আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন প্রত্যাহারকৃত স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মোহাম্মদ আলীর নেতাকর্মীরা। 

আজ ২৬ জানুয়ারী সোমবার বিকেলে মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব এর সঞ্চালনায় ও পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফী পিন্সের সভাপতিত্বে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। 

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-১ মধুপুর ধনবাড়ী আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন। 

আরো বক্তব্য রাখেন মধুপুর উপজেলা ও পৌর বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ,মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ আনোয়ার হোসেন, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ জয়নাল আবেদীন খান বাবলু, মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আঃ লতিফ পান্না। 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সহ সভাপতি রতন হায়দার, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির সহ সভাপতি খন্দকার লিলি সরকার,ছাত্রদল নেতা মানিক,রুবেল সহ  যুবদল,শ্রমিকদল,মহিলাদল,সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

এসময় ধানের শীষের প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন বলেন আপনারা ধানের শীষের পক্ষে কাজ করে আমাকে বিজয়ী করবেন তাহলে বুঝতে পারব আপনারা ধানের শীষের পক্ষে যোগদান করে অনেক অনেক কাজ করছেন, এবং তিনি আরো বলেন শুধু দেখিয়ে জায়গা নিলে হবে না প্রমান করতে হবে আপনারা  ধানের শীষের প্রার্থীর পক্ষ্যে কাজ করে আমাকে  বিজয়ী করেবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

1

সরিষাবাড়ীতে চাঞ্চল্য: স্বামীর ৭৫ হাজার টাকা নিয়ে দেবরের হাত

2

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

3

সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

4

সরকার ৫০০ কোটি টাকার বিশেষ স্টার্টআপ তহবিল গঠন করেছে : মাহবু

5

অপচিকিৎসা ও প্রতারণার ফাঁদ: গাছের ছাল-বাকলে তৈরি ‘যৌন হালুয়া

6

১৬ ডিসেম্বর ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

7

রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন

8

মধুপুর পৌর নির্বাচনে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে

9

ফ্যাসিস্ট হাসিনার আতংক এড. মহতুল হোসাইন আর নেই

10

সরিষাবাড়ীতে চুরির অভিযোগে ৪ নারী গ্রেফতার, আদালতে প্রেরণ

11

বেলকুচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

12

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

13

ধনবাড়ীতে জাতীয় পার্টির প্রার্থী ইলিয়াস হোসেন মনির ব্যাপক জনস

14

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

15

টাঙ্গাইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলীর মনোনয়নপত্র

16

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

17

শোকের দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, গৌরীপুরে ব্যবসায়ীদের ক

18

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

19

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

20