মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Sep 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

মধুপুরে সরকারি স্কুলের প্রচলিত ধারণা বদলে দিলেন শিক্ষক আমির হোসেন

নিজস্ব প্রতিবেদক:

সরকারি প্রাথমিক বিদ্যালয় মানেই অগোছালো, নোংরা বা অব্যবস্থাপনায় ভরা—সমাজমানসে গড়ে ওঠা এমন একঘেয়ে ও নেতিবাচক ভাবমূর্তি পুরোপুরি বদলে দিয়েছে কুড়ালিয়া বড়বাড়ি এলাকার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রধান শিক্ষকের আন্তরিকতা, সততা এবং দায়িত্ববোধের কারণে বিদ্যালয়টি এখন অন্য সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি উজ্জ্বল অনুকরণীয় দৃষ্টান্ত।

সম্প্রতি সরেজমিনে বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায় এক ব্যতিক্রমী চিত্র। ভেতরে প্রবেশ করতেই নজরে পড়ে সুশৃঙ্খল ও ঝকঝকে পরিচ্ছন্ন পরিবেশ। বিদ্যালয়ের অফিস কক্ষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন অত্যন্ত পরম মমতায় ৬ জন শিক্ষার্থীকে নিয়ে আলাদা ক্লাসে ব্যস্ত। সরকারি ছুটির আমেজ বা বাঁধাধরা সময়ের বাইরে গিয়ে অফিস কক্ষে আলাদা ক্লাস নেওয়ার কারণ জানতে চাইলে সদা হাস্যোজ্জ্বল এই শিক্ষক অত্যন্ত সপ্রতিভ কণ্ঠে জানান, "শিক্ষার্থীদের আসন্ন বৃত্তি পরীক্ষার জন্য বাড়তি প্রস্তুতি নিতেই এই বিশেষ উদ্যোগ।"

বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও পরিচ্ছন্নতায় যেকোনো দর্শনার্থী মুগ্ধ হতে বাধ্য। অথচ বিস্ময়কর তথ্য হলো, এই বিদ্যালয়ে কোনো নিয়োজিত পরিচ্ছন্নতাকর্মী নেই। শিক্ষক আমির হোসেন নিজেই বিদ্যালয়ের শৌচাগার ও আঙিনা নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন। শুধুমাত্র দায়িত্ব পালন নয়, বিদ্যালয়কে নিজের ভালোবাসার জায়গা মনে করে প্রতিদিন বিকাল সাড় ৪টার আগে তিনি কোনো শিক্ষার্থী বা শিক্ষককে ছুটি দেন না।

অফিসিয়াল পদের অহংকার ভুলে নিজেই যেখানে পরিচ্ছন্নতাকর্মীর ভূমিকা নিচ্ছেন এবং শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অতিরিক্ত সময় দিচ্ছেন, সেখানে শিক্ষকতার প্রকৃত মহত্ত্বই ফুটে উঠেছে। স্থানীয়দের মতে, মোঃ আমির হোসেন স্যারের মতো আন্তরিক ও সৎ ব্যক্তিত্ব প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে থাকলে দেশের সরকারি প্রাথমিক শিক্ষার চিত্র এক আমূল পরিবর্তনের দিকে এগিয়ে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎ক্যান্সারে মৃত শ্রমিকের পরিবারের পাশে শ্রমিক ইউনিয়ন: ধনবাড়ী

1

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

2

মধুপুরে পারিবারিক বিরোধের জেরে ভাইয়ের হামলায় ভাই নিহত

3

মানিকগঞ্জে ঘুষের অভিযোগে ইউনিয়ন ভূমি কর্মকর্তা বরখাস্ত

4

মধুপুর পৌর নির্বাচনে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে

5

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

6

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

7

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

8

বরিশাল সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক বিলকিস জাহান শিরিন

9

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

10

১৬ ডিসেম্বর ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

11

ড্রামে তেল বিক্রির অভিযোগ: ধনবাড়ী ফিলিং স্টেশনে ইউএনও’র ঝটিক

12

মধুপুরে পালবাড়ী গোরস্থান হাফিজিয়া মাদরাসায় দোয়া ও ইফতার মাহফ

13

১৬ বছরের নির্বাসন ও স্বজন হারানোর বেদনা: ধনবাড়ীর সরকার বাড়ির

14

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

15

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

16

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

17

সরিষাবাড়ীতে ১৮ বিঘা জমি দখলের পায়তারা ও প্রাণনাশের হুমকির অভ

18

সিরাজগঞ্জ -৫ আসনে মনোনয়ন জমা দিলেন ৭ জন,এনসিপি থেকে মনোনয়নপ

19

সরিষাবাড়িতে ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, লিটন মিয়

20