মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধনবাড়ীতে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রতিবেদক: মো: জাহিদ সরকার, ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইল: যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে ধনবাড়ী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন।

এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ কালজয়ী গানটি গেয়ে সমবেত কণ্ঠে শহীদ মিনার প্রাঙ্গণে এক শোকাবহ ও ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি করেন উপস্থিত সকলে।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ নূর জাহান আক্তার সাথী এবং ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিকী। এছাড়াও উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ধনবাড়ী থানার পুলিশ সদস্য এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

উপজেলা প্রশাসনের পর একে একে শ্রদ্ধা নিবেদন করে ধনবাড়ী পৌরসভা, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাব, বাংলাদেশ মানবাধিকার কমিশনের ধনবাড়ী উপজেলা শাখা, উপজেলা দলিল লেখক সমিতি, ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুল, সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুল এবং ধনবাড়ী জোনাল অফিসসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ ও বিনম্র শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শাহাদাত বরণকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়েই প্রথম প্রহরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলে যাওয়া ক্যাম্পাস

1

কুড়িগ্রাম-১ আসনে নির্বাচনী প্রচারণায় সরকারি ও বেসরকারি শিক্ষ

2

সরিষাবাড়ীতে শিক্ষকের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে গোপ

3

সরিষাবাড়ীতে ড্যাবের উদ্যোগে দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকের ৩ হ

4

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

5

ধনবাড়ীতে ইউএনওর ভ্রাম্যমাণ আদালত: অবৈধ হোটেল ও পুকুর খননের ব

6

সরিষাবাড়ি আসনে প্রার্থীতা ফিরে সিপিবি প্রার্থীতা ফিরে পেলেন

7

চুক্তি জটিলতায় যমুনা সার কারখানায় শ্রমিক অসন্তোষ ও বেতন স্থগ

8

সরিষাবাড়ী অনার্স কলেজে কবি শিউলি সরকারের বই বিতরণ অনুষ্ঠান অ

9

দুটি কিডনিই বিকল, বাবাকে বাঁচাতে ছোট্ট সুরার আকুতি

10

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

11

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

12

মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে ধানের শীষের পক্ষে প্রচ

13

তিতুমীর কলেজে জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি:

14

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়

15

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের কন

16

সিরাজগঞ্জ -৫ আসনে মনোনয়ন জমা দিলেন ৭ জন,এনসিপি থেকে মনোনয়নপ

17

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

18

সরিষাবাড়ীতে থানায় অভিযোগ দায়েরের ৮ দিনের মধ্যে চুরি যাওয়া

19

সরিষাবাড়ীতে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীর নির্বাচনী প

20