মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Jan 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধনবাড়ী ভাইঘাট-উচ্চ-বিদ্যালয়ে-বার্ষিক-ক্রীড়া-ও-নবীন-বরণ-অনুষ্ঠান-অনুষ্ঠিত

মোঃ আবুল হোসেন রানাঃ 
‎ধনবাড়ীর ভাইঘাট উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীন বরণ, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
‎বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত দুই দিনব্যাপী এই অনুষ্ঠানমালার প্রথম দিন ২৭ জানুয়ারি (মঙ্গলবার) সকালে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন আলহাজ্ব মোঃ মোজাফফর হোসেন, সাবেক প্রধান শিক্ষক, ভাইঘাট উচ্চ বিদ্যালয়।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান মোহাম্মদ শফিকুর রহমান, মোহাম্মদ কামরুজ্জামান, আলহাজ্ব আব্দুল হামিদ এবং আলহাজ আজহা রুল ইসলাম (পোস্টমাস্টার)।
‎দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে বিনোদনমূলক খেলাধুলা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন ২৮ জানুয়ারি (বুধবার) সকালে নবীন শিক্ষার্থীদের বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দুপুরে ক্রীড়া ও অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও শৃঙ্খলা গঠনে সহায়ক।
‎অনুষ্ঠানটি সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক সন্তোষ লক্ষ্য করা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

1

কুড়িগ্রাম-১ আসনে নির্বাচনী প্রচারণায় সরকারি ও বেসরকারি শিক্ষ

2

সরিষাবাড়ীতে ডিজে পার্টিতে খিচুড়ি রান্না করতে গিয়ে ৩ বন্ধু দগ

3

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

4

বরিশাল সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক বিলকিস জাহান শিরিন

5

ড্রামে তেল বিক্রির অভিযোগ: ধনবাড়ী ফিলিং স্টেশনে ইউএনও’র ঝটিক

6

ধনবাড়ীতে জাতীয় পার্টির প্রার্থী ইলিয়াস হোসেন মনির ব্যাপক জনস

7

দুই দশক: ২০তম বছরে পদার্পণ করল ধনবাড়ী উপজেলা

8

ডোয়াইল ইউনিয়নবাসীর কাছে দোয়া চাইলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রা

9

রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন

10

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

11

মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

12

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

13

সিরিয়ার ২৫০ ছাগল চুরি করলো ইসরাইলি সেনারা

14

নামে ১০০ শয্যা, বাস্তবায়নে ৫০: তীব্র জনবল সংকটে মধুপুর উপজেল

15

মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে ধানের শীষের পক্ষে প্রচ

16

সরিষাবাড়ী অনার্স কলেজে কবি শিউলি সরকারের বই বিতরণ অনুষ্ঠান অ

17

কুড়িগ্রামের ৪ টি সংসদীয় আসনে ৩ টিতে জামায়াত ১ টিতে এনসিপির প

18

র‍্যাব সদস্যের স্ত্রী লিপি হত্যার বিচারের দাবিতে সরিষাবাড়ী  

19

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

20