মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Jan 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে শর্টগান ও গুলিসহ যুবক আটক


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি শর্টগান ও দুই রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের নাম আমিনুল ইসলাম (৩২)।
শনিবার (৩১ জানুয়ারি) ভোররাতে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়া এলাকার মীরপাড়া মহল্লায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আমিনুল ইসলামের নিজ বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে  একটি শর্টগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা।
আটক আমিনুল ইসলাম ওই এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, অভিযানে বিএ-১১৭৮৫ এর ক্যাপ্টেন শাহরিয়ার নেতৃত্ব দেন। অভিযানের পর সকালে আটক যুবককে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার এস আই রফিকুল ইসলাম জানান, সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ একজন যুবককে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে ।
   ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাব সদস্যের স্ত্রী লিপি হত্যার বিচারের দাবিতে সরিষাবাড়ী  

1

সালাম তালুকদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

2

রেশনিং উঠলেও কাটেনি সংকট: মধুপুরে জ্বালানি তেলের জন্য হাহাকা

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

সংসদ নির্বাচন: ৩০০ আসনে বৈধ প্রার্থী ১৮৪২, বাতিল ৭২৩ প্রার্থ

5

আবারও জনগণের সেবায় এগিয়ে আসতে চান আছিয়া বেগম

6

ধনবাড়ীতে সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি: ঘর নির্মাণে

7

অপচিকিৎসা ও প্রতারণার ফাঁদ: গাছের ছাল-বাকলে তৈরি ‘যৌন হালুয়া

8

১৬ বছরের নির্বাসন ও স্বজন হারানোর বেদনা: ধনবাড়ীর সরকার বাড়ির

9

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

10

চুরি হওয়া গরু উদ্ধার করতে গিয়ে সংঘবদ্ধ চোরচক্রের নৃশংস হামলা

11

সরিষাবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফ

12

সরিষাবাড়ীতে আনসার ও ভিডিপির তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা

13

গণপরিবহন পাবে পর্যাপ্ত তেল, উঠে যাচ্ছে রেশনিং পদ্ধতি: সেতুমন

14

বদলে যাওয়া ক্যাম্পাস

15

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

16

দাবি মানা না হলে রেল অচল করে দেওয়ার হুঁশিয়ারি—সরিষাবাড়ীতে

17

হাইকোর্টের রায়,মন্ত্রণালয়ের নির্দেশের পরও দায়িত্বে পাননি চেয়

18

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

19

ধনবাড়ীতে গনভোট ২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সমন্বয় স

20