মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Apr 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদে প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ সভা


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৪নং আওনা ইউনিয়ন পরিষদকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো “মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত” অভিযোগের প্রতিবাদে প্রতিবাদ সভা করেছেন প্যানেল চেয়ারম্যান মিনারা বেগম।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে আওনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ অভিযোগ করেন, কতিপয় ইউপি সদস্য একটি বিশেষ মহলের স্বার্থে পরিষদের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন।

তিনি বলেন, ২০২৫-২০২৬ অর্থবছরের টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পসহ ১৬টি উন্নয়ন কাজ সরকারি নীতিমালা মেনে বাস্তবায়ন করা হয়েছে। প্রতিটি প্রকল্পের অর্থ সংশ্লিষ্ট সভাপতির নামে ব্যাংক পে-অর্ডারের মাধ্যমে উত্তোলন করা হয়েছে। চেয়ারম্যান বা সচিবের এককভাবে অর্থ উত্তোলনের সুযোগ নেই বলেও তিনি দাবি করেন।
সম্মানি ভাতা ও মিটিংয়ে প্রতিনিধিত্ব নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে মিনারা বেগম বলেন, পরিষদের রেজিস্টার খাতা ও সরকারি নথিপত্রেই সব কিছুর প্রমাণ রয়েছে। মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে।
এ সময় ইউপি সদস্য আলমগীর হোসেন, ফজর আলী, নাসির উদ্দিন, তোতা মিয়া, আয়নাল হক, সাবেক ইউপি সদস্য আব্দুল মোতালেব, ইউপি সচিব রাশেল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

এছাড়াও অনন্যদের মধ্যে, আওনা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক  মোরশেদ আলম শিমুল, আওনা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ইউপি সচিব রাশেল মাহমুদ প্রমুখ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।
সবশেষে তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যাচাই-বাছাই ছাড়া একপাক্ষিক বক্তব্য প্রচার না করে প্রকৃত সত্য জনগণের সামনে তুলে ধরতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

1

সরিষাবাড়ীতে ওয়ার্ড বিএনপি ও যুবদল নেতাকে বহিষ্কার

2

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

3

বদলে যাওয়া ক্যাম্পাস

4

ডোয়াইল ইউনিয়নবাসীর কাছে দোয়া চাইলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রা

5

বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়,কেওয়াটখালী, ময়মনসিংহ এ

6

সরিষাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে শর্টগান ও গুলিসহ যুবক আটক

7

আসন্ন সেপ্টেম্বরের নিরাপত্তা সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় পানছড়ি

8

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

9

রেশনিং উঠলেও কাটেনি সংকট: মধুপুরে জ্বালানি তেলের জন্য হাহাকা

10

সরিষাবাড়ীতে জমি বিরোধে সংঘর্ষ: মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণাল

11

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

12

তিতুমীর কলেজে জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি:

13

ধনবাড়ী উপজেলার ভাইঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দঘন সাংস

14

ড্রামে তেল বিক্রির অভিযোগ: ধনবাড়ী ফিলিং স্টেশনে ইউএনও’র ঝটিক

15

সরিষাবাড়ি আসনে প্রার্থীতা ফিরে সিপিবি প্রার্থীতা ফিরে পেলেন

16

ধনবাড়ীতে ইউএনওর ভ্রাম্যমাণ আদালত: অবৈধ হোটেল ও পুকুর খননের ব

17

ধনবাড়ীতে ‘দৈনিক মজলুমের কণ্ঠ’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপি

18

ধনবাড়ী–সরিষাবাড়ীতে সমবায়ের আড়ালে কোটি টাকা লোপাটের অভিযো

19

টাঙ্গাইলের ধনবাড়ীতে মোটরসাইকেল ও রাজিব পরিবহন বাসের সংঘর্ষে

20