মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Jan 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে কাস্তে প্রতিকের প্রার্থী মাহবুব জামান জুয়েলের গণসংযোগ


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪১ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কমরেড দৌলত মাষ্টারের সুযোগ্য সন্তান মাহবুব জামান জুয়েল কাস্তে প্রতিকের ভোটের জন্য সরাসরি ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছেন। শনিবার (৩১ জানুয়ারী) তিনি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়ন ও পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি সারকারখানা এলাকা সহ বিভিন্ন স্থানে দিনব্যাপী গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন।
এ সময় তিনি চা দোকান, বাজার ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে বিভিন্ন পেশাজীবী মানুষের কাছে নিজের রাজনৈতিক অঙ্গীকার ও নির্বাচনী বার্তা তুলে ধরেন। সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলে তিনি এলাকার সমস্যা, প্রত্যাশা ও মতামত শোনেন।
প্রার্থী মাহবুব জামান জুয়েল বলেন, “জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।” তিনি উন্নয়নের নামে লুটপাট নয়, বরং জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাজনীতির পক্ষে ভোট চান।
গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ ও কৌতূহল লক্ষ্য করা যায়। অনেকেই সরাসরি মতামত ও পরামর্শ দেন, যা প্রার্থী মনোযোগ দিয়ে গ্রহণ করেন। এ সময় দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সর্মথক বৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের ধনবাড়ীতে মোবাইল কোর্ট পরিচালনায় অর্থদন্ড প্রদান

1

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

2

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

3

সংসদ নির্বাচন: ৩০০ আসনে বৈধ প্রার্থী ১৮৪২, বাতিল ৭২৩ প্রার্থ

4

সরিষাবাড়ীতে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীর নির্বাচনী প

5

ধনবাড়ীতে হ্যাঁ—না ভোটের গুরুত্ব নিয়ে পানকাতা স্কুলে সচেতনতাম

6

রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন

7

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

8

মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে ধানের শীষের পক্ষে প্রচ

9

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

10

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

11

সরিষাবাড়ীতে টিসিবি ডিলার পয়েন্টে দ্বৈত মালিকানা দাবি, নীতি

12

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণে সর্বাত্মক প্রস্তুতি

13

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

14

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

15

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

16

মধুপুরে ধানের শীষের মিলন মেলায় যোগদান করলেন এডভোকেট মোহাম্ম

17

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

18

দুটি কিডনিই বিকল, বাবাকে বাঁচাতে ছোট্ট সুরার আকুতি

19

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের কন

20