মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে ডিজে পার্টিতে খিচুড়ি রান্না করতে গিয়ে ৩ বন্ধু দগ্ধ , একজন আশঙ্কাজনক

 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে ডিজে পার্টির আয়োজনের সময় খিচুড়ি রান্না করতে গিয়ে অগ্নি দগ্ধ হয়ে তিন বন্ধু গুরুতর আহত হয়েছেন। 

 বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি পোগলদিঘা হাই স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী এবং আহত শরিফুল ইসলাম সূত্রে গেছে, শীতের রাতে আনন্দ উৎসব ও ডিজে পার্টির আয়োজন করে স্থানীয় কয়েকজন বন্ধু। এ উপলক্ষ্যে বন্ধুমহল একত্র হয়ে খিচুড়ি রান্নার প্রস্তুতি নেন। রান্নার সময় লাকড়িতে আগুন ঠিকমতো না ধরায় কারণে দ্রুত আগুন জ্বালানোর জন্য লাকড়ির ওপর থিনার ছিটিয়ে দেয়া হয়। ফলে মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে। ওই আগুনের লেলিহান শিখায় তিন জনের শরীরে আগুন ধরে যায়। তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন আহতের পরিবার পরিজন ও বন্ধুরা।

দগ্ধরা হলেন— সরিষাবাড়ী উপজেলার পোগলদীঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামের রুবেল মিয়ার ছেলে পারভেজ আহমেদ (১৮), রফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২৫) এবং কান্দারপাড়া গ্রামের ইমান আলীর ছেলে শিহাব উদ্দিন (১৯)।
  তিন বন্ধুর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়েছে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মাসুদুর রহমান শাওন জানান,অগ্নিদগ্ধ অবস্থায় তিন যুবককে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে পারভেজ আহমেদের শরীরের একাধিক অংশ দগ্ধ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। অপর দুই জনকে চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

1

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়

2

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

3

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

4

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

5

ধনবাড়ীতে জাতীয় পার্টির প্রার্থী ইলিয়াস হোসেন মনির ব্যাপক জনস

6

জনবান্ধব ভূমি সেবায় নতুন দিগন্ত সরিষাবাড়ীতে তিন দিনব্যাপী ভূ

7

মধুপুরে গাছ সাবাড় করে বনে আগুন: ৭৫ একর বনভূমি জবরদখলের মহোৎস

8

জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক প্রেসক্লাবের সাংবাদিক জীবন মাহমুদ

9

ধনবাড়ীতে কৃষি জমির মাটি যাচ্ছে ইট ভাটায়, বন্ধে প্রশাসনের অভি

10

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

11

নতুন পে-স্কেলে ৯০ শতাংশ বেতন বৃদ্ধির গুঞ্জন, স্পষ্ট করল কমিশ

12

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

13

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

14

ধোপাকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী হ

15

১৬ ডিসেম্বর ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

16

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

17

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

18

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

19

মধুপুরে পালবাড়ী গোরস্থান হাফিজিয়া মাদরাসায় দোয়া ও ইফতার মাহফ

20