মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Jan 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ


সরিষাবাড়ী ( জামালপুর ) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল ও অসহায় দরিদ্র পরিবিারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ফকির বাড়ীর উদ্যোগে ধোপাদহ ফকির বাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে এ ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ( অধ্যাপক অবসর) আব্দুল আওয়াল । তিনি তার বক্তব্যে মরহুমা বেগম খালেদা জিয়ার দেশপ্রেম, গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান ও রাজনৈতিক জীবনের ত্যাগের কথা স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এতে মহাদান ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক ইসমাইল হোসেন মাষ্টার এর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক কামরুল হাসান জুয়েল ও প্রচার সম্পাদক মনোয়ার হোসেন সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সি: সহ সভাপতি রবিউল ইসলাম জিএস, যুগ্ম সাধারন সম্পাদক দুলাল মিয়া , রাহুল মিয়া,  ডোয়াইল ইউনিয়ন বিএনপি’র সভাপতি দুলাল মিয়া, ওয়াড বিএনপি’র সভাপতি আনোয়ার হোসেন মোস্তফা মোস্তফা , সাধারন সম্পাদক লাল মিয়া, ওয়াড বিএনপি’র সাধারন সম্পাদক শাহজাহান আলী, যুবদল নেতা কামাল হোসেন ফকির  আজাদ ফকির, ইদ্রিস ফকির, রিপন ফকির প্রমুখ। 
বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধোপাদহ ফকির বাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম এর মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
দোয়া মাহফিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

1

ধনবাড়ীতে পল্লী মঙ্গল কর্মসূচীর অর্থায়নে বিনামূল্যে চিকিৎসাসে

2

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

3

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

ধনবাড়ীতে একাধিক প্রশাসনিক দায়িত্বে অসামান্য সাফল্য: জনমানুষে

6

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

7

সর্বশেষ ফল: প্রাপ্ত আসন ২৯৮টি, বিএনপি জোট বিজয়ী ২১৩, জামায়াত

8

ধনবাড়ীতে সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি: ঘর নির্মাণে

9

সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের

10

ধনবাড়ীতে হ্যাঁ—না ভোটের গুরুত্ব নিয়ে পানকাতা স্কুলে সচেতনতাম

11

চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া

12

মধুপুরে পাল্টা সংবাদ সম্মেলন

13

সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

14

নারী কর্মীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সরিষাবাড়ীতে জা

15

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে পিটিয়ে হত্যা ইয়াসিন বাহিনীর প্

16

সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদে প্যানেল

17

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

18

কুড়িগ্রামের ৪ টি সংসদীয় আসনে ৩ টিতে জামায়াত ১ টিতে এনসিপির প

19

ধনবাড়ী ভাইঘাট-উচ্চ-বিদ্যালয়ে-বার্ষিক-ক্রীড়া-ও-নবীন-বরণ-অনুষ্

20