মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Mar 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

 

 

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নল্যা নামক স্থানে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মর্মান্তিক সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন— ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের সেনবাড়ী গ্রামের মৃত মুহাম্মদ আলীর ছেলে আলী আকবর হোসেন (৫০), জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাঙ্গালী পাড়া গ্রামের মৃত তোরাপ আলীর ছেলে মো. উমর ফারুক (৪৫) এবং একই উপজেলার বাউসী পপুলার এলাকার বাসিন্দা মো. খোকন মিয়া (৪২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ‘রাজিব পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস ধনবাড়ী উপজেলার নল্যা এলাকায় পৌঁছালে বিপরীত দিক (জামালপুর) থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে চাপা দেয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ হতাহতের এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান গণমাধ্যমকর্মীদের জানান, দুর্ঘটনার খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর দুর্ঘটনাকবলিতদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

1

জনবান্ধব ভূমি সেবায় নতুন দিগন্ত সরিষাবাড়ীতে তিন দিনব্যাপী ভূ

2

ধনবাড়ীতে গনভোট ২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সমন্বয় স

3

সরিষাবাড়ীতে জনতা কর্তৃক ১ কেজি গাঁজা উদ্ধার, পুলিশের কাছে হস

4

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

5

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

6

শোকের দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, গৌরীপুরে ব্যবসায়ীদের ক

7

সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

8

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

9

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

10

সরিষাবাড়ীতে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীর নির্বাচনী প

11

আবারও জনগণের সেবায় এগিয়ে আসতে চান আছিয়া বেগম

12

মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে ধানের শীষের পক্ষে প্রচ

13

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

14

ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সেনা কর্মকর্তার মতবিনি

15

সর্বশেষ ফল: প্রাপ্ত আসন ২৯৮টি, বিএনপি জোট বিজয়ী ২১৩, জামায়াত

16

সরিষাবাড়ী অনার্স কলেজে কবি শিউলি সরকারের বই বিতরণ অনুষ্ঠান অ

17

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

18

‎ক্যান্সারে মৃত শ্রমিকের পরিবারের পাশে শ্রমিক ইউনিয়ন: ধনবাড়ী

19

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

20