মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Jan 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধনবাড়ীতে গরুর মলের দূষণে পুকুরের মাছ মরতে শুরু করেছে

কে এম তৈয়ব আলী হীরা:     টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সাণ্ডালপুর গ্রামে গরুর মলের দূষণে একটি মৎস খামারের পুকুরে ব্যাপকহারে মাছ মারা যাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মৎস খামারী আইয়ূব আলীর দাবি, পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে গরুর মল ও বর্জ্য সরাসরি তার খামারের পুকুরে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই পুকুরের পানির রং ও গন্ধ পরিবর্তন হতে শুরু করে। এর কিছুক্ষণের মধ্যেই পুকুরে থাকা মাছ একে একে মরতে শুরু করে এবং ভেসে ওঠে। এতে খামারী আইয়ূব আলীর ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

এ ঘটনায় আইয়ূব আলী ধনবাড়ী উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি গ্রহণ করা হলেও এখন পর্যন্ত সরেজমিন তদন্ত বা কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি জানান।

এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে এমন পরিবেশ দূষণের ঘটনা আরও বাড়তে পারে এবং মৎস খামারীরা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

1

ডোয়াইল ইউনিয়নবাসীর কাছে দোয়া চাইলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রা

2

ড্রামে তেল বিক্রির অভিযোগ: ধনবাড়ী ফিলিং স্টেশনে ইউএনও’র ঝটিক

3

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

4

ফ্যাসিস্ট হাসিনার আতংক এড. মহতুল হোসাইন আর নেই

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

দুটি কিডনিই বিকল, বাবাকে বাঁচাতে ছোট্ট সুরার আকুতি

7

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সে অনন্য সাফল্য: বৃহত্তর ময়মনসিং

8

বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়,কেওয়াটখালী, ময়মনসিংহ এ

9

১৬ বছরের নির্বাসন ও স্বজন হারানোর বেদনা: ধনবাড়ীর সরকার বাড়ির

10

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

11

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

12

সরিষাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে শর্টগান ও গুলিসহ যুবক আটক

13

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

14

তিতুমীর কলেজে জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি:

15

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণে সর্বাত্মক প্রস্তুতি

16

চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানিজ ডিপার্টমেন্টের ইফ

17

সিরিয়ার ২৫০ ছাগল চুরি করলো ইসরাইলি সেনারা

18

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

19

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

20