মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Mar 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধনবাড়ীতে চাঞ্চল্যকর কুকুরের মাংস বিক্রি: অভিযুক্ত আসিফ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকধনবাড়ী | 

টাঙ্গাইলের ধনবাড়ীতে কুকুরের মাংস বিক্রির মতো ন্যাক্কারজনক ঘটনায় প্রধান অভিযুক্ত মোঃ আসিফকে (১৬) গ্রেফতার করেছে ধনবাড়ী থানা পুলিশ। গত ২৯ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ঘটনার প্রেক্ষাপট গত ৭ মার্চ ২০২৬ তারিখে "ধনবাড়ীতে কুকুরের মাংস বিক্রির অভিযোগ উত্থাপিত হলে মুহূর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিষয়টি নিয়ে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়, যা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে।

প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ সংবাদটি প্রকাশের পরপরই ধনবাড়ী থানা পুলিশ ও উপজেলা প্রশাসন নড়েচড়ে বসে।

পরিদর্শন: ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নুরজাহান আক্তার সাথী এবং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

মামলা দায়ের: জনস্বার্থ ও প্রাণিসম্পদ নিরাপত্তা বিবেচনায় ধনবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণী স্বাস্থ্য) বাদী হয়ে ৮ মার্চ ২০২৬ তারিখে ধনবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-৪)।

গ্রেফতার ও স্বীকারোক্তি: মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর মোঃ জসীম উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে গত ২৯ মার্চ ২০২৬ তারিখে ধনবাড়ী পৌর এলাকার ৭নং ওয়ার্ডের ছত্রপুর গ্রামে অভিযান চালান। সেখান থেকে মোঃ নূর ইসলামের ছেলে আসিফকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিফ উক্ত ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আজ (৩০ মার্চ) তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশের বক্তব্য এ বিষয়ে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুস সালাম সিদ্দিক বলেন: "ধনবাড়ীবাসীর জানমালের নিরাপত্তা ও জনস্বাস্থ্য রক্ষায় আমরা সর্বদা সজাগ আছি। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। সংবাদকর্মীরা যেভাবে তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করছেন, আশা করি আগামীতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে।"

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

1

সরিষাবাড়ী পৌরবাসীর আস্থার নাম: উন্নয়নের রূপকার এ কে এম ফয়জুল

2

ধনবাড়ী উপজেলার ভাইঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দঘন সাংস

3

ধনবাড়ীতে গরুর মলের দূষণে পুকুরের মাছ মরতে শুরু করেছে

4

টাঙ্গাইল-১ ধনবাড়ী -মধুপুর আসনে  বিএনপি মনোনীত এমপি প্রার্থী

5

সরিষাবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফ

6

রেশনিং উঠলেও কাটেনি সংকট: মধুপুরে জ্বালানি তেলের জন্য হাহাকা

7

ধনবাড়ীতে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভা

8

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

9

চুরি হওয়া গরু উদ্ধার করতে গিয়ে সংঘবদ্ধ চোরচক্রের নৃশংস হামলা

10

ঘাটাইলে ক্যাডেট গড়ার কারিগর ‘শিকদার ক্যাডেট একাডেমি’: ১৬ বছর

11

বাসাইল উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে তৃণমূল বিএনপির

12

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

13

মধুপুরে গাছ সাবাড় করে বনে আগুন: ৭৫ একর বনভূমি জবরদখলের মহোৎস

14

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

15

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

16

দুটি কিডনিই বিকল, বাবাকে বাঁচাতে ছোট্ট সুরার আকুতি

17

‎ক্যান্সারে মৃত শ্রমিকের পরিবারের পাশে শ্রমিক ইউনিয়ন: ধনবাড়ী

18

সিরিয়ার ২৫০ ছাগল চুরি করলো ইসরাইলি সেনারা

19

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

20