মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Jan 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

মধুপুর-ধনবাড়ী অঞ্চলের সার্বিক উন্নয়নে কারিগরি শিক্ষার প্রসার এবং নারী উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব

রামচন্দ্র ঘোষ:

টাঙ্গাইল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ ধনবাড়ীর চালাষ এলাকায় এক প্রাণবন্ত পথসভায় অংশ নেন। স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক জনতার উপস্থিতিতে তিনি তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি ও উন্নয়ন ভাবনা তুলে ধরেন।

বক্তব্যে তিনি বলেন, মধুপুর-ধনবাড়ী অঞ্চলের সার্বিক উন্নয়নে কারিগরি শিক্ষার প্রসার এবং নারী উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আধুনিক ও যুগোপযোগী কারিগরি শিক্ষার মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে এবং নারীদের দক্ষতা বৃদ্ধি করে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেওয়া হবে।

এছাড়াও তিনি অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, কৃষি ও ক্ষুদ্র শিল্পে সহায়তার মাধ্যমে এলাকার মানুষের জীবনমান উন্নয়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। জনগণের প্রত্যাশা পূরণে সর্বদা নিবেদিত থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন,
“আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তালা মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।”

তার এ আহ্বানে উপস্থিত জনতা করতালির মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে সমর্থন জানান। পথসভাটি মুহূর্তেই উৎসবমুখর পরিবেশে রূপ নেয় এবং এলাকায় নির্বাচনী উত্তেজনা ও আগ্রহ আরও বেড়ে যায়। স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয় নতুন আশার আলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজস্ব প্রতিবেদক

1

সিরাজগঞ্জ -৫ আসনে মনোনয়ন জমা দিলেন ৭ জন,এনসিপি থেকে মনোনয়নপ

2

বরিশাল, রংপুরসহ দেশের ৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নি

3

ধনবাড়ী–সরিষাবাড়ীতে সমবায়ের আড়ালে কোটি টাকা লোপাটের অভিযো

4

সরিষাবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি

5

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

6

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

7

খাসকামরায় ডেকে নিয়ে চোখে ঘুষি ও কানের ওপর থাপ্পড়- অভিযোগ বিচ

8

কুড়িগ্রামের ৪ টি সংসদীয় আসনে ৩ টিতে জামায়াত ১ টিতে এনসিপির প

9

তিতুমীর কলেজে জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি:

10

সরিষাবাড়ীতে আনসার ও ভিডিপির তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা

11

র‍্যাব সদস্যের স্ত্রী লিপি হত্যার বিচারের দাবিতে সরিষাবাড়ী  

12

আবারও জনগণের সেবায় এগিয়ে আসতে চান আছিয়া বেগম

13

সরিষাবাড়ী পৌরবাসীর আস্থার নাম: উন্নয়নের রূপকার এ কে এম ফয়জুল

14

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

15

টাংগাইলের হাবলা ইউপি নির্বাচনে ব্যাপক প্রচারণায় সুমন খান: জ

16

টাঙ্গাইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলীর মনোনয়নপত্র

17

সর্বশেষ ফল: প্রাপ্ত আসন ২৯৮টি, বিএনপি জোট বিজয়ী ২১৩, জামায়াত

18

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

19

মধুপুর-ধনবাড়ী অঞ্চলের সার্বিক উন্নয়নে কারিগরি শিক্ষার প্রসার

20