মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Mar 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধনবাড়ীতে রাতের আঁধারে অবৈধ মাটি কাটার মহোৎসব: ধ্বংস হচ্ছে গ্রামীণ সড়ক, নির্বিকার প্রশাসন

নিজস্ব প্রতিবেদক | ধনবাড়ী (টাঙ্গাইল):

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় একটি প্রভাবশালী কুচক্রী মহলের নেতৃত্বে চলছে অবৈধ মাটি কাটার মহোৎসব। রাতের আঁধারে ভারী ড্রাম ট্রাক ও ট্রাক্টর দিয়ে মাটি পরিবহনের কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে উপজেলার একাধিক গ্রামীণ পাকা সড়ক। স্থানীয় প্রশাসনকে বারবার লিখিতভাবে জানানোর পরও কোনো প্রতিকার না পাওয়ায় চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন এলাকাবাসী। নিরুপায় হয়ে এখন তারা টাঙ্গাইলের জেলা প্রশাসক এবং মধুপুর-ধনবাড়ী আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও মাননীয় মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।

রাতের আঁধারে মাটি লুট ও সড়ক ধ্বংস: সরেজমিনে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন রাতের আঁধারে ধনবাড়ী উপজেলার মঠবাড়ী গ্রাম এবং কবিরাজবাড়ী খাল থেকে অবৈধভাবে ভেকু (এক্সক্যাভেটর) দিয়ে মাটি কাটা হচ্ছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ১০ থেকে ১২টি ভারী ড্রাম ট্রাক (১০ চাকার) ও ট্রাক্টর দিয়ে এই মাটি বিভিন্ন স্থানে বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ একটি চক্র।

অতিরিক্ত ওজনের এই মাটিবাহী যানগুলো প্রতিনিয়ত ধোপাখালী থেকে মঠবাড়ী এবং হাজরাবাড়ী থেকে কয়াপাড়া পাকা রাস্তা দিয়ে চলাচল করছে। গ্রামীণ এই সড়কগুলো এত ভারী যান চলাচলের উপযোগী না হওয়ায় ইতোমধ্যেই রাস্তার কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর আশঙ্কা, অবিলম্বে এই মাটি পরিবহন বন্ধ করা না হলে কিছুদিনের মধ্যেই কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব পাকা রাস্তার কোনো চিহ্নই অবশিষ্ট থাকবে না।

প্রশাসনের নীরবতায় জনমনে ক্ষোভ: সরকারি সম্পদ ও রাস্তাঘাট রক্ষায় স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু অভিযোগ দেওয়ার পরও রহস্যজনক কারণে প্রশাসন অবৈধ মাটিখেকোদের বিরুদ্ধে কোনো কার্যকর আইনি ব্যবস্থা বা অভিযান পরিচালনা করেনি। প্রশাসনের এই নীরবতায় জনমনে নানা প্রশ্ন ও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা: স্থানীয় প্রশাসনের কাছ থেকে কোনো প্রতিকার না পেয়ে চরম হতাশায় ভুগছেন এলাকাবাসী। রাস্তাঘাট ধ্বংস করে জনদুর্ভোগ সৃষ্টির এই মহোৎসব থামাতে এলাকার সচেতন মহল ও ভুক্তভোগী জনতা টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি)-এর কঠোর আইনি পদক্ষেপ দাবি করেছেন।

একইসঙ্গে, এলাকার রাস্তাঘাট ও পরিবেশ রক্ষায় টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং বর্তমান সরকারের মাননীয় মন্ত্রীর সুদৃষ্টি ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা। সাধারণ মানুষের প্রত্যাশা, মাননীয় মন্ত্রীর নির্দেশে দ্রুত এই কুচক্রী মহলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে সরকারি রাস্তাগুলো ধ্বংসের হাত থেকে রক্ষা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফলাফল ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ: রেজওয়ানা হাসান ও খলিলুর রহমানক

1

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

2

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

3

শোকের দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, গৌরীপুরে ব্যবসায়ীদের ক

4

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

5

সরিষাবাড়ীতে ধানের শীষের পক্ষে মহিলা দলের গণমিছিল

6

চুরি হওয়া গরু উদ্ধার করতে গিয়ে সংঘবদ্ধ চোরচক্রের নৃশংস হামলা

7

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

8

সরিষাবাড়িতে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও

9

ধনবাড়ীতে চাঞ্চল্যকর কুকুরের মাংস বিক্রি: অভিযুক্ত আসিফ গ্রেফ

10

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

11

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

12

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

13

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

14

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

15

সরিষাবাড়ীতে পৈত্রিক জমি দখলের চেষ্টা, ফসল নষ্ট ও প্রাণনাশের

16

সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদে প্যানেল

17

সরিষাবাড়ীতে শিক্ষকের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে গোপ

18

সরিষাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে শর্টগান ও গুলিসহ যুবক আটক

19

ঝিনাইদহের সেই মানবিক চিকিৎসক প্রসেনজিৎ সহকারী অধ্যাপক

20